প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১২:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৫, ২০২৬, ১:২৮ পূর্বাহ্ণ
শ্রীপুরে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে মধ্যরাতের শ্রদ্ধাঞ্জলি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে গাজীপুরের শ্রীপুর উপজেলার আব্দার মোড়ে অবস্থিত জুলাই আন্দোলনের শহীদ স্মৃতিস্তম্ভে রাত ১২টা ১ মিনিটে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
এ সময় শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং তাদের আত্মত্যাগের কথা স্মরণ করা হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং জুলাই আন্দোলনের সহযোদ্ধারা।
বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তাদের ত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় চিরস্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।
Copyright © 2026 Protidiner Kontho. All rights reserved.