• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
Headline
নিজের ফেসবুকের সমস্যা থেকে সাইবার উদ্যোক্তা হওয়ার গল্প মোজাম্মেলের এতিমখানায় বৃক্ষরোপণ করলেন মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০১-এর বন্ধুরা শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে নিজ হাতে ময়লা পরিষ্কার করলেন এমপি বাচ্চু শ্রীপুরে ৮০ কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা শ্রীপুরে চুরি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত একটি পুকুর থেকে কৃষকের লাশ উদ্ধার লোকসংগীতে বিটিভির ‘ক’ শ্রেণির শিল্পী হলেন রোজিনা আক্তার বাল্যবিবাহ প্রতিরোধের নামে অর্থ আদায়ের অভিযোগ,শ্রীপুরে আশিকের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন, তদন্তে প্রশাসন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপাসিয়ায় বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে  দুটি বসতবাড়ি পুড়ে ছাই 

আন্তর্জাতিক যুব দিবসে শ্রীপুরে জামায়াতের যুব র‌্যালি

Reporter Name / ১১২ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

আশরাফুল ইসলাম শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে বর্ণাঢ্য যুব র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের গাজীপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এদিন বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্টার ফিলিং স্টেশন এলাকা থেকে র‌্যালিটি বের হয়ে  মহাসড়ক প্রদক্ষিণ করে উড়ালসেতুর নিচে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি মো. আইয়ুব আলীর সভাপতিত্বে আলোচনা সভায় সঞ্চালনা করেন আক্তারুজ্জামান মোল্লা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা যুব বিভাগের সদস্য ও শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা জাহাঙ্গীর কবির।
এ সময় বক্তব্য দেন, শ্রীপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ, শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী ড. মো. হারুন অর রশিদ মোল্লা, উপজেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফজাল হোসাইন খান এবং পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন।
বক্তারা বলেন, দেশের বৃহৎ একটি অংশ তরুণ জনগোষ্ঠী। দেশের উন্নয়ন, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা এবং ইতিবাচক পরিবর্তনে যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজন্য তরুণদের নৈতিকতা, দায়িত্ববোধ, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে।
তারা আরও বলেন, তরুণরাই একটি দেশের ভবিষ্যৎ শক্তি। মাদক, সন্ত্রাস ও নানা সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রেখে দেশ ও জাতির কল্যাণে তাদের মেধা, শ্রম ও নেতৃত্বকে কাজে লাগাতে হবে।
পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে তরুণদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনে উৎসাহিত করতেই আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে কর্মসূচিটি নেওয়া হয়েছে।
এসময় র‌্যালি ও আলোচনা সভায় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক তরুণ অংশ নেন। পরে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা