• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
Headline
নিজের ফেসবুকের সমস্যা থেকে সাইবার উদ্যোক্তা হওয়ার গল্প মোজাম্মেলের এতিমখানায় বৃক্ষরোপণ করলেন মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০১-এর বন্ধুরা শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে নিজ হাতে ময়লা পরিষ্কার করলেন এমপি বাচ্চু শ্রীপুরে ৮০ কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা শ্রীপুরে চুরি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত একটি পুকুর থেকে কৃষকের লাশ উদ্ধার লোকসংগীতে বিটিভির ‘ক’ শ্রেণির শিল্পী হলেন রোজিনা আক্তার বাল্যবিবাহ প্রতিরোধের নামে অর্থ আদায়ের অভিযোগ,শ্রীপুরে আশিকের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন, তদন্তে প্রশাসন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপাসিয়ায় বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে  দুটি বসতবাড়ি পুড়ে ছাই 

শ্রীপুরে কলেজ শিক্ষকের আপত্তিকর অডিও ভাইরাল, এআই দিয়ে তৈরির দাবি

Reporter Name / ৩৬ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এক কলেজ শিক্ষকের ছবি ব্যবহার করে আপত্তিকর একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
তবে অডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কলেজ শিক্ষক। এ ঘটনায় তিনি বাদী হয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১২টার পর থেকে কয়েকটি ফেসবুক আইডি থেকে কলেজ শিক্ষক মো. ফরহাদ মাহমুদ তালুকদারের ছবি সংযুক্ত করে ৩ মিনিট ৩৬ সেকেন্ডের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
অভিযোগকারী মো. ফরহাদ মাহমুদ তালুকদার (৫৫) উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের মৃত আমির হোসেন তালুকদারের ছেলে। তিনি স্থানীয় আব্দুল আওয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওটিতে একজন নারী ও একজন পুরুষের কথোপকথন শোনা যায়। সেখানে ফরম পূরণকে কেন্দ্র করে অর্থ লেনদেন এবং অনৈতিক সম্পর্কের বিষয়ে আপত্তিকর কথাবার্তা রয়েছে বলে দাবি করা হয়েছে। একপর্যায়ে কথোপকথনে কক্সবাজারে যাওয়ার বিষয়েও আলোচনা শোনা যায়। তবে অডিওতে থাকা নারী ও পুরুষের পরিচয় নিশ্চিত করা যায়নি।
কলেজ শিক্ষক ফরহাদ মাহমুদ তালুকদার বলেন, শুক্রবার রাত ১২টার পর থেকে কয়েকটি ফেসবুক আইডিতে আমার ছবি সংযুক্ত করে ৩ মিনিট ৩৬ সেকেন্ডের একটি অডিও পোস্ট করা হয়েছে। এতে আপত্তিকর কিছু কথা রয়েছে। অডিওতে যে পুরুষ কণ্ঠ ব্যবহার করা হয়েছে, সেটি আমার নয়। ওই নারীর পরিচয় সম্পর্কেও আমি কিছু জানি না। আমার দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অডিওটি তৈরি করা হয়েছে এবং আমার ছবি সংযুক্ত করে সামাজিকভাবে আমার মানহানি করা হচ্ছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, কলেজ শিক্ষক বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, শনিবার (২৯ আগস্ট) দুপুরে শ্রীপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন কলেজ শিক্ষক মো. ফরহাদ মাহমুদ তালুকদার। তিনি অডিওটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে দাবি করে এর সঙ্গে জড়িতদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা