প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৬, ১১:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ
শ্রীপুরে চুরি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে চুরি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শ্রীপুর টেংরা সড়কে ১নং ওয়ার্ড শ্রীপুর উত্তরপাড়া এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি, এমন বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা এলাকায় মাদক, চুরি ও ছিনতাই প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, মাদকাসক্তি ও মাদক ব্যবসার কারণে সমাজে নানা ধরনের অপরাধ বাড়ছে। বিশেষ করে চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। তাই মাদক নির্মূলের পাশাপাশি চুরি-ছিনতাই বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
মানববন্ধনে ১নং ওয়ার্ড শ্রীপুর উত্তর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
Copyright © 2026 Protidiner Kontho. All rights reserved.