• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
Headline
ভালুকায় নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার কালিয়াকৈরে অপকর্ম  বন্ধের দাবিতে মানববন্ধন  ও প্রতিবাদ সভা  ডিগ্রি ১ম বর্ষের ২৩ সেপ্টেম্বরের পরীক্ষার তারিখ পরিবর্তন শ্রীপুরে ৮৮ কেজি গাঁজাসহ তাহমিনা নামে এক নারী গ্রেপ্তার গফরগাঁওয়ে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে লুটপাট, গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর  হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার কাপাসিয়ায় ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত এক, আহত ৫ কালিয়াকৈরে  সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত  গাজীপুরে গ্যাস-বিদ্যুতের সরবরাহ বাড়ায় শিল্পে ফিরছে স্বস্তি নবগঠিত দক্ষিণ গফরগাঁওয়ে প্রশাসনিক যাত্রা শুরু প্রথম ইউএনও হিসেবে যোগ দিলেন জান্নাতুল নাইম

কালিয়াকৈরে অপকর্ম  বন্ধের দাবিতে মানববন্ধন  ও প্রতিবাদ সভা 

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

মোঃমাইনুল সিকদার,কালিয়াকৈর:-গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের বাগানবাড়ি এলাকার রায়েরচালা বাজারে মাদ্রাসার নাম ভাঙিয়ে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড ও পরিবারের সদস্যদের ওপর নির্যাতনের অভিযোগে হাফেজ ক্বারী মো: আব্দুল আলীম রুহির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে তার পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসী।
রোববার  দুপুরে মানববন্ধনে  ভুক্তভোগী পরিবার ও  স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, আলীমের উচ্ছৃঙ্খল চলাফেরা, আচরণ ও বিভিন্ন কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ। তার বিরুদ্ধে আপন বোন সালমা, বোনজামাই মুমিন ও বড় ভাই আলী আজগর এর  স্ত্রী লিপি আক্তারের ওপর হামলা ও শারীরিক নির্যাতনের অভিযোগ করেন তারা। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন স্বজন ও স্থানীয়রা।
এলাকাবাসী আরও অভিযোগ করেন, বাগানবাড়ী এলাকায় আব্দুল আলীম ‘দারুল আকরাম মহিলা মাদ্রাসা’ পরিচালনা করেন। কিছুদিন আগে ওই মাদ্রাসায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার নাম ব্যবহার করে বিভিন্ন স্থান থেকে অনুদান সংগ্রহ করে তা ব্যক্তিগতভাবে ভোগ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
মানববন্ধন থেকে এসব অভিযোগের বিষয়ে প্রশাসনের দ্রুত দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান পরিবারের সদস্য ও এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন সালমা আক্তার, লিপি আক্তার, নূর মোহাম্মদ, বাবুল হোসেন, তাজর উদ্দিন, লিটন মিয়া,আনিছ মিয়া সহ স্থানীয় ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা