• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
Headline
ভালুকায় নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার কালিয়াকৈরে অপকর্ম  বন্ধের দাবিতে মানববন্ধন  ও প্রতিবাদ সভা  ডিগ্রি ১ম বর্ষের ২৩ সেপ্টেম্বরের পরীক্ষার তারিখ পরিবর্তন শ্রীপুরে ৮৮ কেজি গাঁজাসহ তাহমিনা নামে এক নারী গ্রেপ্তার গফরগাঁওয়ে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে লুটপাট, গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর  হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার কাপাসিয়ায় ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত এক, আহত ৫ কালিয়াকৈরে  সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত  গাজীপুরে গ্যাস-বিদ্যুতের সরবরাহ বাড়ায় শিল্পে ফিরছে স্বস্তি নবগঠিত দক্ষিণ গফরগাঁওয়ে প্রশাসনিক যাত্রা শুরু প্রথম ইউএনও হিসেবে যোগ দিলেন জান্নাতুল নাইম

ভালুকায় নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

Reporter Name / ২ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:ময়মনসিংহের ভালুকায় নেউড়া নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ তানভীর ইসলাম (১৩) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ২৮ ঘণ্টা পর শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে নিখোঁজের স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার ভাটিতে ক্বারীরঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

নিহত তানভীর ইসলাম উপজেলার কাতলামারী গ্রামের তমিজ উদ্দিনের ছেলে। সে কাতলামারী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

তানভীরের বাবা তমিজ উদ্দিন জানান, শুক্রবার সকাল ১১টার দিকে তানভীর তার বন্ধু ইকলাসকে সঙ্গে নিয়ে কাতলামারী এলাকার হুতারঘাটে নেউড়া নদীতে সাঁতার কাটতে নামে। একপর্যায়ে তানভীর পানিতে হাবুডুবু খেতে শুরু করলে ইকলাস তাকে ধরে তীরে তোলার চেষ্টা করে। কিন্তু নদীর স্রোতের কারণে তাকে ধরে রাখতে পারেনি ইকলাস। পরে তানভীর পানিতে তলিয়ে নিখোঁজ হয়।
ইকলাস বিষয়টি পরিবারের সদস্যদের জানালে স্থানীয় লোকজন নদীতে নেমে তানভীরকে খুঁজতে শুরু করেন। খবর পেয়ে শুক্রবার দুপুর ২টার দিকে ভালুকা ও ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

তানভীরের চাচা বশির উদ্দিন বলেন, সমবয়সী কয়েকজনের সঙ্গে নদীতে সাঁতার কাটতে গিয়েছিল তানভীর। একপর্যায়ে পানিতে ঝাঁপ দেওয়ার পর সে তলিয়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নেউড়া নদীতে তল্লাশি চালানো হয়। তবে ওই সময় তানভীরকে উদ্ধার করা সম্ভব হয়নি। রাত হওয়ায় অভিযান স্থগিত রাখা হয়। শনিবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে বিকেল সোয়া ৩টার দিকে নিখোঁজের স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার ভাটিতে ক্বারীরঘাট এলাকা থেকে তানভীরের লাশ উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা