কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ সরকারের দায়িত্ব হলো জনগণের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা তথা মৌলিক চাহিদা পূরণ করা।দেশের সরকারের পরিবর্তন হলেও জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি। শাসক গোষ্ঠী লুটপাট করে নিজেরা সম্পদের পাহাড় গড়ছে।শাসক শ্রেণী দেশে-বিদেশে বিলাসবহুল প্রাসাদ গড়ে তুলছেন। এখনো অসংখ্য নিম্ন শ্রেনী-পেশার মানুষ মাথা গোজার ঠাঁই পাচ্ছেনা।বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দুর্ণীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ উপহার দিবে। মানবতার কল্যাণে জামায়াতের এই প্রয়াস অব্যাহত থাকবে।গাজীপুরের কালিগঞ্জে ঘর হস্তান্তর ও ছাগল উপহার অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, গাজীপুর মহানগর নায়েবে আমীর মোঃ খায়রুল হাসান এসব কথা বলেন।
শুক্রবার(২ অক্টোবর) স্থানীয় জামায়াত নেতাকর্মীদের সহযোগিতায় কালিগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের বালিগাঁও গ্রামের মো: হানিফার থাকার ঘরটি বসবাসের অনুপযোগী হয়ে পরে। সামান্য বৃষ্টি হলে ঘরে পানি পরতো এবং ফ্লোরে পানি জমে থাকতো।বিষয়টি স্থানীয় জামায়াতের নেতা-কর্মীদের নজরে আসলে ভোক্তভুগীকে থাকার উপযোগী একটি ঘর নির্মাণ করে হস্তান্তর করেন।পরে কর্মসংস্থানের লক্ষে একটি ছাগল উপহার দেয়া হয়।
এই সময় উপস্থিত ছিলেন- কালিগঞ্জ পৌরসভা জামায়াতের আমীর মাওঃ আমিমুল এহসান, নায়েবে আমীর মাওঃ আনোয়ার হোসেন, মো: রফিকুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।