• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
Headline
শীতলক্ষ্যার তীরে বালু ভরাটের আয়োজন, জব্দ ৫০ হাজার ঘনফুট নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে শ্রীপুরে ছাত্রদলের মিছিল শ্রীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ফারজানা ইয়াসমিন শালবন সেতুর নিচে রহস্যময় প্যাকেট, খুলতেই বের হলো বিদেশি পিস্তল ভালুকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের লিফলেট বিতরণ দীর্ঘদিনের শিক্ষাসেবার স্বীকৃতি পেলেন শ্রীপুরের ৩২ শিক্ষক কালিয়াকৈরে কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি ১৫ লাখ টাকা শ্রীপুরে তালাবদ্ধ টিনের ঘরে আগুন, কলেজছাত্রের রহস্যজনক মৃত্যু কালিয়াকৈরে দিনে ৮-৯ ঘণ্টা লোডশেডিং তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত, ব্যাহত শিল্প ও চিকিৎসাসেবা

ভালুকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

Reporter Name / ৩২ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আওলাতলী গ্রামে এলাকাবাসীর বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আওলাতলী এলাকার ‘শান্তিপ্রিয় এলাকাবাসীর উদ্যোগে সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় সিডষ্টোর-পালগাও সড়কে আওলাতলী ধরনীর বাঁশঝাড় নামক স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আওলাতলী গ্রামের জামাল নামের এক ব্যক্তির বিরুদ্ধে মাদক কারবারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় স্থানীয় ১১জনের বিরুদ্ধে সিআর মামলা নং-(১০৩৮)২৬ দায়ের করা হয়েছে বলে তারা দাবি করেন।

এসময় মানববন্ধনে মাদক নির্মূল কমিটির সভাপতি হবিরবাড়ী ইউনিয়ন যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবিরের নেতৃত্বে উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ড সভাপতি মকবুল হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি রিয়াদ পাঠান, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শরাফত আলী,বিশিষ্ট ব্যবসায়ী
হাফিজ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী কমুর উদ্দিন, আবুল হোসেন মাষ্টার, দুলাল মাষ্টার, যুবদল নেতা আরফান, যুবদল নেতা জাহাঙ্গীর তালুকদার, যুবদল নেতা স্বপন তালুকদার, লোকমান ফকির, উজ্জ্বল সরকার, হাজ্বী দুলাল, হযরত আলী ফরাজী।

বক্তারা বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলনে অংশ নেওয়ার কারণে কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হলে তা মেনে নেওয়া হবে না। তারা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।

এ সময় বক্তারা প্রশাসনের কাছে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা