• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
Headline
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বেষ্টনী তৈরিতে গজের ব্যবহার, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের শুধু দিবস পালন নয়, সমবায়কে গ্রামপর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান রিজভীর কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত শ্রীপুরে শিক্ষকের স্কেলের আঘাতে শিক্ষার্থীর হাতের রক্তনালি ক্ষতিগ্রস্তের অভিযোগ, বন্ধ পড়াশোনা কালিয়াকৈরে আনসার-ভিডিপিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কালীগঞ্জে দোকান থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা চুরি কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ, তদন্তে পুলিশ গাজীপুর জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন সাংবাদিকতার দক্ষতা বাড়াতে গাজীপুরে দিনব্যাপী প্রশিক্ষণ গাজীপুর সাফারি পার্কে নীলগাই পরিবারে চার নতুন অতিথি, আনন্দিত দর্শনার্থীরা

শ্রীপুরে শিক্ষকের স্কেলের আঘাতে শিক্ষার্থীর হাতের রক্তনালি ক্ষতিগ্রস্তের অভিযোগ, বন্ধ পড়াশোনা

Reporter Name / ৭২ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: পরিচয়পত্র (আইডি কার্ড) না পরায় স্টিলের স্কেল দিয়ে এক শিক্ষার্থীর হাতে আঘাত করার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে।
এতে অষ্টম শ্রেণির ওই ছাত্রীর বৃদ্ধাঙ্গুল ও হাতের রক্তনালি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি পরিবারের। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত অস্ত্রোপচার না করালে হাত অবশ হয়ে যাওয়াসহ গুরুতর জটিলতার আশঙ্কা রয়েছে। কিন্তু আর্থিক সংকটে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছে না পরিবার। অন্যদিকে হাতে লিখতে না পারায় এক মাস ধরে বন্ধ রয়েছে তার পড়াশোনা।
ঘটনাটি ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা আলহাজ্ব নওয়াব আলী আদর্শ উচ্চবিদ্যালয়ে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম সাদিয়া আক্তার সন্ধ্যা। সে উপজেলার বেকাশহরা গ্রামের রবিন মিয়ার মেয়ে।
শিক্ষার্থী ও তার পরিবারের অভিযোগ, গত ৬ অক্টোবর বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে কৃষিশিক্ষা বিভাগের শিক্ষক নাসির আহমেদ তাকে স্টিলের স্কেল দিয়ে হাতে আঘাত করেন। এতে তার বৃদ্ধাঙ্গুল কেটে রক্তপাত হয়।
সাদিয়া জানায়, ঘটনার দিন তৃতীয় ক্লাস চলছিল। এ সময় শিক্ষক নাসির আহমেদ শ্রেণিকক্ষে এসে শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখতে চান। তার পরিচয়পত্রটি ভেঙে যাওয়ায় গলায় পরা ছিল না। এ কারণে শিক্ষক তাকে দাঁড় করিয়ে স্টিলের স্কেল দিয়ে হাতে সজোরে আঘাত করেন। এতে তার বৃদ্ধাঙ্গুল কেটে রক্ত বের হতে থাকে।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। তবে অবস্থার উন্নতি না হওয়ায় পরবর্তী সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক হাতের রক্তনালি ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি জানান। দ্রুত অস্ত্রোপচার না করালে হাতের কার্যক্ষমতা হারানোর আশঙ্কা রয়েছে বলেও তাঁদের জানানো হয়েছে।
সাদিয়ার বাবা রবিন মিয়া একটি কারখানায় কাজ করেন। তিনি বলেন, স্থানীয়ভাবে চিকিৎসা করিয়েও মেয়ের অবস্থার উন্নতি হয়নি। পরে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নেওয়ার পর বিভিন্ন পরীক্ষা করা হয়। চিকিৎসক অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন।
কিন্তু যে পরিমাণ টাকা প্রয়োজন, তা জোগাড় করার সামর্থ্য তাঁদের নেই। ঘটনার এক মাস পার হলেও বিদ্যালয়ের শিক্ষকরা কেউ মেয়ের খোঁজ নেননি।
সাদিয়ার মা বিউটি আক্তার বলেন, এক মাস ধরে মেয়ের পড়াশোনা বন্ধ। হাত দিয়ে লিখতে পারে না। অর্থাভাবে ভালোভাবে চিকিৎসাও করাতে পারছেন না। শিক্ষকের আঘাতে মেয়ের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। মেয়ের সুচিকিৎসার ব্যবস্থা এবং ঘটনার জন্য দায়ী শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
অভিযোগের বিষয়ে শিক্ষক নাসির আহমেদ বলেন, অসাবধানতাবশত স্কেল দিয়ে ভয় দেখাতে গেলে তা শিক্ষার্থীর হাতে লেগে যায়। তাঁরা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। তবে বর্তমানে শিক্ষার্থীর শারীরিক অবস্থা কেমন, তা তাঁর জানা নেই।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীর হাতে আঘাত লাগার অভিযোগ সত্য। তবে তার হাতের রক্তনালি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা তিনি জানেন না। বিষয়টি বিদ্যালয় পরিচালনা পর্ষদকে জানানো হয়েছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নেবে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের অ্যাডহক কমিটির সভাপতি নুরুল ইসলাম বলেন, এ বিষয়ে তাঁকে কেউ লিখিত অভিযোগ দেননি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আগে তাঁর জানা ছিল না। আজই তিনি বিষয়টি জেনেছেন। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা