• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
Headline
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বেষ্টনী তৈরিতে গজের ব্যবহার, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের শুধু দিবস পালন নয়, সমবায়কে গ্রামপর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান রিজভীর কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত শ্রীপুরে শিক্ষকের স্কেলের আঘাতে শিক্ষার্থীর হাতের রক্তনালি ক্ষতিগ্রস্তের অভিযোগ, বন্ধ পড়াশোনা কালিয়াকৈরে আনসার-ভিডিপিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কালীগঞ্জে দোকান থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা চুরি কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ, তদন্তে পুলিশ গাজীপুর জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন সাংবাদিকতার দক্ষতা বাড়াতে গাজীপুরে দিনব্যাপী প্রশিক্ষণ গাজীপুর সাফারি পার্কে নীলগাই পরিবারে চার নতুন অতিথি, আনন্দিত দর্শনার্থীরা

কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

Reporter Name / ৬০ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
Oplus_131072

মোঃমাইনুল সিকদার,কালিয়াকৈর(গাজীপুর) :
“করবো সমবায়,গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ” এই শ্লোগান কে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়ের আয়োজন জাতীয় সমবায় দিবস পালিত হয় । এ উপলক্ষে একটি র‍্যালী বের হয়। র‍্যালীটি উপজেলা থেকে শুরু করে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে  উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। পরে  হল রুমে উপজেলা প্রশাসন ও  সমবায়ের আয়োজনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন,কালিয়াকৈর উপজেলা সমবায় কর্মকর্তা সৈয়দ মেহেদী মাসুদ। অনু্ষ্ঠানটি সঞ্চালনা করেন,মো: আশরাফুল আলম সোহাগ, আলোচনা সভায় উপস্থিত ছিলেন ,কালিয়াকৈর ইউসিসিএ লিঃ এর সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন,উপজেলা আইসিটি অফিসার ইমাম মেহেদী হাসান,উপজেলা বিআরডিবি অফিসার মোঃ সুমন মোল্লা,কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলিম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো:আব্দুল রাজ্জাক সহ সমবায় সমিতির সদস্য, সাংবাদিক,ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-ও কর্মচারীবৃন্দ।
সমবায় সমিতির উপস্থিত সদস্যদেরকে ১ টি করে বিভিন্ন প্রজাতির ফল ও বনজ চারা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা