• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
Headline
শ্রীপুরে দুই সন্তানের সামনে নারীকে ধর্ষণের অভিযোগ, বিচার না পেয়ে আত্মহত্যার চেষ্টা কালিয়াকৈরে আওয়ামীলীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ সভা ভালুকায় জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় মা-মেয়েকে মারধর ও শ্লীলতাহানি খাদ্যের অপচয়রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ : লায়ন মোঃ গনি মিয়া বাবুল কাপাসিয়ায় জ্বরের প্রকোপ, ৭ দিনে ডেঙ্গু শনাক্ত ৭৪ ভালুকায় নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার কালিয়াকৈরে অপকর্ম  বন্ধের দাবিতে মানববন্ধন  ও প্রতিবাদ সভা  ডিগ্রি ১ম বর্ষের ২৩ সেপ্টেম্বরের পরীক্ষার তারিখ পরিবর্তন শ্রীপুরে ৮৮ কেজি গাঁজাসহ তাহমিনা নামে এক নারী গ্রেপ্তার গফরগাঁওয়ে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে লুটপাট, গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

শ্রীপুরে পৃথক ঘটনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

Reporter Name / ১৩২ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলা পৃথক দুটি এলাকায় পুকুরে ডুবে জিহাদ (৬) ও সুইটি (১৪) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মে) দুপুরে উপজেলার নগর হাওলা ও দক্ষিণ ধনুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিহাদ নগর হাওলা গ্রামের জাকির হোসেনের ছেলে। সে নগর হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

অন্যদিকে সুইটি ময়মনসিংহের ত্রিশাল উপজেলা সাখুয়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। পরিবারটি দীর্ঘদিন ধরে শ্রীপুর উপজেলার দক্ষিণ ধনুয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল। তার বাবা-মা স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন। সুইটি বাক প্রতিবন্ধী ছিল বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় জিহাদ। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা পুকুরপাড়ে তার জুতা দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে তাকে উদ্ধার করে জৈনা বাজারের আল বারাকা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে একই সময়ে দক্ষিণ ধনুয়া এলাকায় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নামে সুইটি। একপর্যায়ে তার সঙ্গে থাকা আরেক শিশুকে বাঁচাতে গিয়ে নিজেই পানির নিচে তলিয়ে যায় বলে স্থানীয়রা জানান। পরে স্থানীয় এক কৃষক তাকে উদ্ধার করলে দেখা যায়, সে আর বেঁচে নেই।

স্থানীয়দের অভিযোগ, স্কুল ও বসতবাড়ির আশপাশের পুকুরগুলো দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় রয়েছে। অধিকাংশ পুকুরে নিরাপত্তা বেষ্টনী না থাকায় শিশুদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। দ্রুত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে শ্রীপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা