• বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
Headline
শ্রীপুর পৌরসভার ৯৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ছয় বিশ্বকাপে ১৮ গোলের নতুন মহাকাব্য রচনা করে ফুটবল বিশ্বকে আবারও মুগ্ধ করলেন ইতিহাসের সর্বকালের সেরা আর্জেন্টাইন জাদুকর মেসি শ্রীপুরে আ.লীগ নেতা আটকের ১৩ ঘণ্টা পর ‘বিএনপি কর্মী’ পরিচয়ে মুক্ত  কাঁঠালভিত্তিক শিল্প গড়ে তুলতে কার্যকর উদ্যোগ প্রয়োজন: লায়ন গনি মিয়া বাবুল কালীগঞ্জে মাটি ব্যবসায়ীর জরিমানা, ইয়াবাসহ যুবকের জেল বালতির পানিতে আড়াই বছরের আরিশাকে ডুবিয়ে হত্যার অভিযোগ, কিশোরীর আত্মসমর্পণ শ্রীপুরে পাঁচটি বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন ভালুকায় ৪০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার আমার বাবা:লায়ন মোঃ গনি মিয়া বাবুল   বর্ষার বনগাঁদায় সেজেছে শ্রীপুরের রেলপথ ফুলের সৌন্দর্যে মুগ্ধ শিশুরা

কাপাসিয়ায় স্ত্রী-সন্তানসহ পাঁচজনকে গলা কেটে হত্যা

Reporter Name / ১৭৭ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে ফুরকান নামে ফুরকান নামে এক ব্যক্তির স্ত্রী, তিন কন্যাসন্তান ও শ্যালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার(৮ মে) গভীর রাতে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।
নিহতদের তাৎক্ষণিকভাবে বিস্তারিত পরিচয় জানা যায়নি। নিহতদের বাড়ি গোপালগঞ্জ জেলায়। তারা কাপাসিয়ায় রাউৎকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের বাড়িতে ভাড়া থেকে বসবাস করতেন।
শনিবার(৯ মে) সকালে স্থানীয়রা বাড়িতে কোনো সাড়াশব্দ না পেয়ে ভেতরে গিয়ে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা গভীর রাতে ঘরের ভেতরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে পাঁচজনকে জবাই করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।ঘটনাস্থলে ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে।
ঘটনাস্থ রিদর্শন করেছেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গাজীপুরের পুলিশ সুপার মো. শরীফ উদ্দীন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা