• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
Headline
শ্রীপুরে দুই সন্তানের সামনে নারীকে ধর্ষণের অভিযোগ, বিচার না পেয়ে আত্মহত্যার চেষ্টা কালিয়াকৈরে আওয়ামীলীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ সভা ভালুকায় জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় মা-মেয়েকে মারধর ও শ্লীলতাহানি খাদ্যের অপচয়রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ : লায়ন মোঃ গনি মিয়া বাবুল কাপাসিয়ায় জ্বরের প্রকোপ, ৭ দিনে ডেঙ্গু শনাক্ত ৭৪ ভালুকায় নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার কালিয়াকৈরে অপকর্ম  বন্ধের দাবিতে মানববন্ধন  ও প্রতিবাদ সভা  ডিগ্রি ১ম বর্ষের ২৩ সেপ্টেম্বরের পরীক্ষার তারিখ পরিবর্তন শ্রীপুরে ৮৮ কেজি গাঁজাসহ তাহমিনা নামে এক নারী গ্রেপ্তার গফরগাঁওয়ে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে লুটপাট, গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

কালিয়াকৈরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ৩, ট্রাকে আগুন

Reporter Name / ১০৪ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

আশরাফু ইসলাম, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাঘারচালা এলাকায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উত্তেজিত জনতা একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বাঘারচালা এলাকায় একটি ট্রাকে করে কয়েকজন ব্যক্তি গরু নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয়। পরে এলাকাবাসী ট্রাকটির গতিরোধ করে তল্লাশি চালায়। এ সময় গরু চুরির অভিযোগ তুলে কয়েকজনকে আটক করে বেধড়ক মারধর করা হয়।

একপর্যায়ে গণপিটুনিতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দিলে সেটি পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আগুনে পুড়ে যাওয়া ট্রাকটি জব্দ করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা