• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
Headline
সরকারি রাস্তার ইট তুলে ড্রেন নির্মাণ, চরম ভোগান্তিতে হাজারো মানুষ জমি নিয়ে বিরোধের জেরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ শ্রীপুর পৌরসভার ৯৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ছয় বিশ্বকাপে ১৮ গোলের নতুন মহাকাব্য রচনা করে ফুটবল বিশ্বকে আবারও মুগ্ধ করলেন ইতিহাসের সর্বকালের সেরা আর্জেন্টাইন জাদুকর মেসি শ্রীপুরে আ.লীগ নেতা আটকের ১৩ ঘণ্টা পর ‘বিএনপি কর্মী’ পরিচয়ে মুক্ত  কাঁঠালভিত্তিক শিল্প গড়ে তুলতে কার্যকর উদ্যোগ প্রয়োজন: লায়ন গনি মিয়া বাবুল কালীগঞ্জে মাটি ব্যবসায়ীর জরিমানা, ইয়াবাসহ যুবকের জেল বালতির পানিতে আড়াই বছরের আরিশাকে ডুবিয়ে হত্যার অভিযোগ, কিশোরীর আত্মসমর্পণ শ্রীপুরে পাঁচটি বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন ভালুকায় ৪০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

শ্রীপুরে অবসরপ্রাপ্ত পাঁচ শিক্ষক-কর্মচারীকে সংবর্ধনা

Reporter Name / ১৪২ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে অবসরপ্রাপ্ত পাঁচ শিক্ষক-কর্মচারীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (৯ মে) দুপুরে মিজানুর রহমান খান মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় এ সংবর্ধনা দেওয়া হয়।

শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মোস্তা হাদিউল আলম হ্যাপি, গাড়ারন ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা আব্দুল লতিফ, শিক্ষক নুর ইসলাম, আব্দুল হালিম ও সালেহ আহমেদসহ আরও অনেকে।

অনুষ্ঠানে চাকরি থেকে অবসর গ্রহণ উপলক্ষে বৈরাগীরচালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. মহসিন, রায়েদ ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অখিল চন্দ্র বর্মন, গলদাপাড়া রিয়াজ উদ্দিন সরকার দাখিল মাদরাসার শিক্ষক হারুন অর রশিদ এবং খাদিজাতুল কোবরা মহিলা ফাজিল মাদরাসার অফিস সহায়ক মনির হোসেনকে সংবর্ধনা জানানো হয়।

এ সময় সংবর্ধিতদের হাতে ক্রেস্ট ও সম্মাননা চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার প্রধান, শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা