• সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
Headline
কালিয়াকৈর চন্দ্রায় ত্রিমোড়ে শতাধিক বাস কাউন্টার বন্ধ,টিকিট না পেয়ে মহাসড়কে দিশেহারা লক্ষাধিক যাত্রী মেয়েকে দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন হাফিজ উদ্দিন, আটক ১ সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা: লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু শ্রীপুরে বৃষ্টিতে ভিজে টিসিবির লাইনে ঘণ্টার পর ঘণ্টা, তবুও স্বস্তি নেই নিম্ন আয়ের মানুষের ঈদের শুভেচ্ছা জানালেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল, কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সচেতনতার আহ্বান ঈদের শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা এস এম রানা প্রতাপ ঈদের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা আবু তাহের প্রধান, ত্যাগ ও মানবতার শিক্ষায় উজ্জীবিত হওয়ার আহ্বান ঈদের শুভেচ্ছা ও পরিচ্ছন্ন শ্রীপুর গড়ার আহ্বান জানালেন আক্তারুল আলম মাষ্টার শ্রীপুরে তেলিহাটি ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় কাজ করতে চান বিএনপি নেতা নুরুল আমীন আকন্দ

ঈদের শুভেচ্ছা জানালেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল, কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সচেতনতার আহ্বান

Reporter Name / ৭ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের কৃতি সন্তান লায়ন মোঃ গনি মিয়া বাবুল দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহসহ এলাকাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন। একই সঙ্গে তিনি কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।

লায়ন মোঃ গনি মিয়া বাবুল একজন শিক্ষক, কবি, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। তিনি বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (কৃষি) কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, সহমর্মিতা ও মানবতার এক মহিমান্বিত শিক্ষা বহন করে। হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগের আদর্শ আমাদের ব্যক্তি ও সামাজিক জীবনে অনুসরণ করতে হবে। ঈদের আনন্দ ধনী-গরিব সকল মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে।”

তিনি আরও বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই ঈদের প্রকৃত তাৎপর্য নিহিত রয়েছে। কোরবানির মাংস আত্মীয়-স্বজনের পাশাপাশি দরিদ্র মানুষের মাঝে বিতরণের মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয়।

লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, “ঈদের আনন্দের পাশাপাশি আমাদের পরিবেশ ও জনস্বাস্থ্যের বিষয়েও সচেতন থাকতে হবে। কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত স্থানে ফেলতে হবে এবং দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরিচ্ছন্নতা শুধু নাগরিক দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্বেরও অংশ।”

তিনি বলেন, ঈদ পরবর্তী সময়ে অপরিচ্ছন্ন পরিবেশ থেকে বিভিন্ন রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তাই জনপ্রতিনিধি, প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তরুণ সমাজকে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এগিয়ে আসারও আহ্বান জানান।

নিরাপদ সড়ক ও পরিচ্ছন্ন সমাজ গঠনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “একটি সচেতন, মানবিক ও দায়িত্বশীল সমাজ গড়ে তুলতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। সামাজিক মূল্যবোধ, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা একটি সুন্দর ও বাসযোগ্য সমাজ গড়ে তুলতে পারি।”

শুভেচ্ছা বার্তার শেষে তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। পাশাপাশি পবিত্র ঈদুল আজহা সবার জীবনে সুখ, শান্তি ও অনাবিল আনন্দ বয়ে আনুক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা