• সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
Headline
কালিয়াকৈর চন্দ্রায় ত্রিমোড়ে শতাধিক বাস কাউন্টার বন্ধ,টিকিট না পেয়ে মহাসড়কে দিশেহারা লক্ষাধিক যাত্রী মেয়েকে দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন হাফিজ উদ্দিন, আটক ১ সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা: লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু শ্রীপুরে বৃষ্টিতে ভিজে টিসিবির লাইনে ঘণ্টার পর ঘণ্টা, তবুও স্বস্তি নেই নিম্ন আয়ের মানুষের ঈদের শুভেচ্ছা জানালেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল, কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সচেতনতার আহ্বান ঈদের শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা এস এম রানা প্রতাপ ঈদের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা আবু তাহের প্রধান, ত্যাগ ও মানবতার শিক্ষায় উজ্জীবিত হওয়ার আহ্বান ঈদের শুভেচ্ছা ও পরিচ্ছন্ন শ্রীপুর গড়ার আহ্বান জানালেন আক্তারুল আলম মাষ্টার শ্রীপুরে তেলিহাটি ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় কাজ করতে চান বিএনপি নেতা নুরুল আমীন আকন্দ

গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু

Reporter Name / ৬ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

এস এম জহিরুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের শিরিরচালা প্যান্টেক্স মোড় এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি ভাড়া কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, আসবাবপত্র, পোশাকসহ প্রয়োজনীয় মালামাল হারিয়ে মানবেতর অবস্থায় পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

অগ্নিকাণ্ডের পরদিন সোমবার (২৫ মে) ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা, তিন ভ্যান টিন ও শুকনো খাবার বিতরণ করেন। বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, পেঁয়াজ ও রসুন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৪ মে) বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় বাসিন্দা হাফিজ উদ্দিনের ভাড়া দেওয়া বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন একের পর এক কক্ষে ছড়িয়ে পড়ে। সে সময় অধিকাংশ ভাড়াটিয়া কর্মস্থলে থাকায় ঘরগুলো তালাবদ্ধ ছিল। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে শুরুতে হিমশিম খেতে হয় স্থানীয়দের।

পরে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে গাজীপুরের রাজেন্দ্রপুর–চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ১০ থেকে ১১টি ভাড়া কক্ষ সম্পূর্ণ পুড়ে যায়।

বাড়ির মালিক হাফিজ উদ্দিন জানান, আগুনে ভাড়াটিয়াদের নগদ অর্থ, আসবাবপত্র ও দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রাজেন্দ্রপুর–চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ আবু সায়েম মাসুম (পিএফএম) বলেন, স্থানীয়রা প্রথমে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগার আশঙ্কার কথা বললেও ঘটনাস্থলে বিস্ফোরণ বা গ্যাস লিকেজের কোনো আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লি, সদস্যসচিব আবু বকর সিদ্দিক চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাত হোসেন, গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইউনুস আলী নসমিয়া, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের সভাপতি শরীফ এবং গাজীপুর জেলা ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা