• বুধবার, ২৭ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
Headline
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শ্রীপুর উপজেলা কৃষকদলের সদস্য সচিব হুমায়ুন কবির শ্রীপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন আলহাজ্ব এস এম আবুল কালাম আজাদ শ্রীপুরে প্রসূতি মৃত্যুর তদন্তে মিলেছে অনিয়মের প্রমাণ, নাম বদলে ফের চালু লাইফ কেয়ার! ঈদের পর ওটি চালুর ঘোষণা ঘিরে জনমনে ক্ষোভ! ঈদের আনন্দ হোক পরিচ্ছন্ন ও মানবিক — এমপি বাচ্চুর পক্ষ থেকে শুভেচ্ছা জানালেন যুবদল নেতা এস এম পলাশ চঞ্চল কালীগঞ্জে বৃদ্ধের বিরুদ্ধে ধৰ্ষণের অভিযোগ, গণপিটুনির পর পুলিশের হাতে আটক সুলতান উদ্দীন মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা সালাহ্ উদ্দীন আহমেদ মিলনের ঈদের শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা ও কুরবানির বর্জ্য অপসারণে সচেতনতার আহ্বান তেলিহাটি ইউপি সদস্য শেখ মোঃ সফিকুল ইসলামের শ্রীপুরে জেটেব নেতা ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন মোড়ল সুমনের ঈদের শুভেচ্ছা আর এইচ ফিলিং স্টেশনের পক্ষ থেকে শ্রীপুরবাসী ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব রুহুল আমীন আকন্দ  ঈদুল আজহা উপলক্ষে তেলিহাটি ইউনিয়নবাসীকে শুভেচ্ছা ও কোরবানির বর্জ্য অপসারণে সচেতনতার আহ্বান জানালেন রাকিবুল হাসান আকন্দ

শ্রীপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন আলহাজ্ব এস এম আবুল কালাম আজাদ

Reporter Name / ৫ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শ্রীপুর পৌরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন গাজীপুর জেলা কৃষকদলের আহ্বায়ক এবং শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী আলহাজ্ব এস এম আবুল কালাম আজাদ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আযহা। এই ঈদ শুধু আনন্দের নয়, এটি আত্মত্যাগ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক অনন্য শিক্ষা। সমাজের বিত্তবান মানুষদের উচিত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, যাতে সবাই ঈদের আনন্দ সমানভাবে ভাগাভাগি করে নিতে পারে।

আলহাজ্ব এস এম আবুল কালাম আজাদ শ্রীপুর পৌরবাসীর উদ্দেশ্যে বলেন, আমি সবসময় মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। সুখে-দুঃখে শ্রীপুরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। পৌরবাসীর ভালোবাসা ও দোয়া নিয়ে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিক সুবিধাসম্পন্ন শ্রীপুর গড়ে তুলতে কাজ করতে চাই।

তিনি ঈদযাত্রায় সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, অতিরিক্ত ভিড়, যানজট ও দুর্ঘটনার ঝুঁকি এড়িয়ে নিরাপদে বাড়ি ফেরা এবং সুস্থভাবে ঈদ উদযাপনের জন্য সবাইকে সচেতন থাকতে হবে। একইসঙ্গে তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করেন।

শুভেচ্ছা বার্তার শেষে তিনি বলেন, পবিত্র ঈদুল আযহার মহিমান্বিত শিক্ষা আমাদের ব্যক্তিজীবন, সমাজ ও রাষ্ট্রে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করুক। সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। ঈদ মোবারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা