শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি:পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলার বিশিষ্ট কবি, সাংবাদিক ও সমাজসেবক নাসির উদ্দিন মৃধা জর্জ শ্রীপুরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। ঈদের আনন্দ ধনী-গরিব সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই রয়েছে প্রকৃত আনন্দ। আমি সকলের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করছি।”
তিনি আরও বলেন, “সমাজে মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোই ঈদের প্রকৃত শিক্ষা।”নাসির উদ্দিন মৃধা জর্জ কুরবানীর পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। তিনি বলেন, “ঈদের সময় কুরবানীর পশুর বর্জ্য যথাযথভাবে পরিষ্কার না করলে পরিবেশ দূষণ, দুর্গন্ধ এবং বিভিন্ন রোগব্যাধির আশঙ্কা তৈরি হয়। তাই সবাইকে সচেতন হয়ে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে এবং দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা করতে হবে।”তিনি আরও বলেন, “নিজ নিজ বাড়ি, রাস্তা-ঘাট ও আশপাশ পরিষ্কার রাখা আমাদের সামাজিক ও নাগরিক দায়িত্ব। পরিচ্ছন্ন পরিবেশ শুধু সৌন্দর্যই বৃদ্ধি করে না, এটি জনস্বাস্থ্য সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”সবশেষে তিনি শান্তিপূর্ণ ও আনন্দময় ঈদ উদযাপনের আহ্বান জানিয়ে সকলের কল্যাণ কামনা করেন।