• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরের মাওনা ইউনিয়নে জনসেবার অঙ্গীকার নিয়ে মাঠে সক্রিয় চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম সরকার শ্রীপুরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কবি, সাংবাদিক ও সমাজসেবক নাসির উদ্দিন মৃধা জর্জ শ্রীপুরে তেলিহাটি ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক সদস্য জাহাঙ্গীর আলমের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা গাজীপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানালেন এনামুল হক মনি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শ্রীপুর উপজেলা কৃষকদলের সদস্য সচিব হুমায়ুন কবির শ্রীপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন আলহাজ্ব এস এম আবুল কালাম আজাদ শ্রীপুরে প্রসূতি মৃত্যুর তদন্তে মিলেছে অনিয়মের প্রমাণ, নাম বদলে ফের চালু লাইফ কেয়ার! ঈদের পর ওটি চালুর ঘোষণা ঘিরে জনমনে ক্ষোভ! ঈদের আনন্দ হোক পরিচ্ছন্ন ও মানবিক — এমপি বাচ্চুর পক্ষ থেকে শুভেচ্ছা জানালেন যুবদল নেতা এস এম পলাশ চঞ্চল কালীগঞ্জে বৃদ্ধের বিরুদ্ধে ধৰ্ষণের অভিযোগ, গণপিটুনির পর পুলিশের হাতে আটক সুলতান উদ্দীন মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা সালাহ্ উদ্দীন আহমেদ মিলনের ঈদের শুভেচ্ছা

শ্রীপুরের মাওনা ইউনিয়নে জনসেবার অঙ্গীকার নিয়ে মাঠে সক্রিয় চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম সরকার

Reporter Name / ৪ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন আলহাজ্ব মোঃ আরিফুল ইসলাম সরকার। দীর্ঘদিন ধরে রাজনৈতিক, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত এই নেতা ইউনিয়নের উন্নয়ন, জনসেবা ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সক্রিয় আলহাজ্ব আরিফুল ইসলাম সরকার মাওনা ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক এবং গাজীপুর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং বিভিন্ন মানবিক উদ্যোগে অংশগ্রহণের কারণে এলাকায় তার একটি গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলে স্থানীয়রা জানান।

সম্প্রতি এক শুভেচ্ছা বার্তায় তিনি গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি মাওনা ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।আলহাজ্ব আরিফুল ইসলাম সরকার বলেন, “রাজনীতি আমার কাছে মানুষের কল্যাণে কাজ করার একটি দায়িত্ব। আমি চাই মাওনা ইউনিয়নকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব ইউনিয়নে রূপান্তর করতে। সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়েই আমি কাজ করে যেতে চাই।

তিনি আরও বলেন, “ইউনিয়নের রাস্তা-ঘাট, পরিচ্ছন্নতা, শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও যুবসমাজের উন্নয়নে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা হবে। জনগণের মতামতকে গুরুত্ব দিয়েই উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে চাই।”

স্থানীয় সচেতন মহলের মতে, রাজনৈতিক অভিজ্ঞতা, সামাজিক সম্পৃক্ততা ও জনসেবামূলক কর্মকাণ্ডের কারণে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলহাজ্ব আরিফুল ইসলাম সরকার ইতোমধ্যেই ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আলোচনায় রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা