• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে ব্যবসায়ীর স্ত্রীর সঙ্গে পরকীয়া ও হত্যাচেষ্টার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন বাবা-মায়ের প্রতি দায়িত্ববোধ জাগাতে শ্রীপুরে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব বাঙালি মা-বাবা দিবস পালন বিশ্ব বাঙ্গালী মা-বাবা দিবস উপলক্ষে শ্রীপুরে দিনব্যাপী ব্যতিক্রমী আয়োজন শ্রীপুরে চোর সন্দেহে কারখানা শ্রমিককে গাছে বেঁধে নির্মম নির্যাতনের অভিযোগ মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের করণীয়_লায়ন মো: গনি মিয়া বাবুল ঈদুল আজহা পারস্পরিক সৌহার্দ্যতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে — লায়ন গনি মিয়া বাবুল শ্রীপুরের মাওনা ইউনিয়নে জনসেবার অঙ্গীকার নিয়ে মাঠে সক্রিয় চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম সরকার শ্রীপুরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কবি, সাংবাদিক ও সমাজসেবক নাসির উদ্দিন মৃধা জর্জ শ্রীপুরে তেলিহাটি ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক সদস্য জাহাঙ্গীর আলমের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা গাজীপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানালেন এনামুল হক মনি

শ্রীপুরে ব্যবসায়ীর স্ত্রীর সঙ্গে পরকীয়া ও হত্যাচেষ্টার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

Reporter Name / ৪২ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬
Oplus_131072

আশরাফুল ইসলাম শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এক ব্যবসায়ীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক এবং প্রতিবাদ করায় হত্যাচেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিচার দাবি করেছেন মোস্তফা মৃধা নামে এক ব্যবসায়ী। সোমবার (১ জুন) শ্রীপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে মোস্তফা মৃধা অভিযোগ করেন, শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের স্বঘোষিত কাউন্সিলর প্রার্থী ও কথিত জামায়াত নেতা মোবারক হোসেন শ্যামল দীর্ঘদিন ধরে তার পরিবারের মধ্যে অস্থিরতা ও সামাজিক সংকট সৃষ্টি করে আসছেন। তিনি দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন, যার কারণে তার সংসার ভেঙে পড়ার উপক্রম হয়েছে।
সংবাদ সম্মেলনে মোস্তফা মৃধা বলেন, তিনি দীর্ঘদিন ধরে শ্রীপুরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু মোবারক হোসেন শ্যামল রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার দাপট দেখিয়ে তার পারিবারিক জীবনে হস্তক্ষেপ করেন এবং তার স্ত্রীকে কেন্দ্র করে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও অভিযোগ করেন, বিষয়টির প্রতিবাদ করায় গত ২৫ মে রাত সাড়ে ৯টার দিকে তাকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। হামলার সময় ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও বুকে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি কয়েকদিন চিকিৎসাধীন ছিলেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, হাসপাতাল থেকে বাড়ি ফেরার পরও তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। অভিযুক্ত ব্যক্তি ও তার সহযোগীরা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হোক। একই সঙ্গে তার ওপর হামলা এবং পরিবার ধ্বংসের চেষ্টার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় কয়েকজন বাসিন্দাও অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং ঘটনার সত্যতা উদঘাটনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোবারক হোসেন শ্যামলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা