• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
Headline
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বেষ্টনী তৈরিতে গজের ব্যবহার, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের শুধু দিবস পালন নয়, সমবায়কে গ্রামপর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান রিজভীর কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত শ্রীপুরে শিক্ষকের স্কেলের আঘাতে শিক্ষার্থীর হাতের রক্তনালি ক্ষতিগ্রস্তের অভিযোগ, বন্ধ পড়াশোনা কালিয়াকৈরে আনসার-ভিডিপিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কালীগঞ্জে দোকান থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা চুরি কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ, তদন্তে পুলিশ গাজীপুর জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন সাংবাদিকতার দক্ষতা বাড়াতে গাজীপুরে দিনব্যাপী প্রশিক্ষণ গাজীপুর সাফারি পার্কে নীলগাই পরিবারে চার নতুন অতিথি, আনন্দিত দর্শনার্থীরা

কালিয়াকৈরে পিকআপে তিনটি গরু সহ ৩ চোর আটক

Reporter Name / ১০২ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

মোঃমাইনুল সিকদার,কালিয়াকৈর :গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় তিনটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় গরুবাহী পিকআপসহ তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের কালিয়াকৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিনাবহ এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তিরা হলেন, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড় কাঞ্চনপুর এলাকার আবেদ আলীর ছেলে মুক্তার হোসেন (৪২), টাঙ্গাইল জেলার ভূয়াপুর থানার গাবচারা এলাকার শাহ আলমের ছেলে আলামিন হোসেন (৩৮) এবং পিক-আপের এক হেলপার। তবে হেলপারের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে পিক-আপে করে তিনটি গরু নিয়ে দ্রুতগতিতে বড়ইবাড়ী টু সফিপুর যাওয়ার সময় চালক ও তার সহযোগীদের আচরনে সন্দেহ করে সিনাবহ এলাকার লোকজনের ।

এ সময় সিনাবহ বাজার এলাকায় স্থানীয় লোকজন ট্রাকটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তাদের কথাবার্তায় অসঙ্গতি দেখা দিলে স্থানীয় জনতা পিকআপসহ তিন জনকে আটক করে এবং বিষয়টি পুলিশকে অবহিত করে।

পরে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন জন ব্যক্তিকে হেফাজতে নিয়ে আসেন ও তিনটি গরু পিকআপ আটক করেন । স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া তিনটি গরু সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া এলাকা থেকে আনা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা গরুগুলোর বিষয়ে বিভিন্ন তথ্য দিয়েছেন বলে জানা গেছে।

তবে গরুগুলো চুরি করা হয়েছে কি না এবং প্রকৃত মালিক কে—তা যাচাই করছে পুলিশ।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “স্থানীয় জনগণের মাধ্যমে তিনজন ব্যক্তিকে একটি গরুবাহী পিকআপ আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। পিক-আপে থাকা তিনটি গরুর মালিকানা ও সেগুলো চুরির সঙ্গে কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা