• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
Headline
বাজারে রঙিন আলোর ফাঁদে ক্রেতা, বাসায় নিলেই ধরা পড়ছে মাছ-সবজির আসল রং গাজীপুরে চোরাই মোটরসাইকেল চক্রের মূল হোতা গ্রেফতার, উদ্ধার ৩৩টি মোটরসাইকেল কালীগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে জেল ও জরিমানা গফরগাঁও ভেঙে হচ্ছে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা শ্রীপুরে বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬ শিশুশ্রম নির্মূলে র‍্যালি-আলোচনা, বিকল্প কর্মসংস্থানে ভিক্ষুকদের অটোরিকশা বিতরণ সামাজিক অবক্ষয়রোধে নান্দনিক দেশীয় সংস্কৃতির বিকাশ অপরিহার্য:লায়ন মোঃ গনি মিয়া বাবুল শ্রীপুরে একাধিক মাদক মামলার আসামি আল আমিনসহ সহযোগীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন কালিহাতীতে যমুনা নদীতে প্রাণ গেল স্কুলছাত্রের, ২৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার গাজীপুরে সাংবাদিকের পৈতৃক জমিতে জোরপূর্বক গাছ কর্তনের অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি

গফরগাঁও ভেঙে হচ্ছে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা

Reporter Name / ৩৩ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

আশরাফুল ইসলাম শ্রীপুর গাজীপুর প্রতিনিধি :
ময়মনসিংহের গফরগাঁও উপজেলাকে পুনর্বিন্যাস করে দক্ষিণ গফরগাঁও নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করেছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।
একই সভায় দেশের বিভিন্ন এলাকায় আরও দুটি নতুন উপজেলা ও একটি থানা গঠন এবং পূর্বাচল নতুন শহর প্রকল্পকে কেন্দ্র করে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার প্রশাসনিক সীমানা পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১ জুলাই) সকাল ১১টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত নিকারের ১২১তম সভায় মোট ছয়টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, গফরগাঁও উপজেলার পাগলা থানার অধীন মশাখালী, পাঁচবাগ, উস্থি, লংগাইর, পাইথল, দত্তের বাজার, নিগুয়ারী ও টাংগাব এই আটটি ইউনিয়নের সমন্বয়ে দক্ষিণ গফরগাঁও নামে নতুন উপজেলা গঠন করা হবে। বর্তমানে গফরগাঁও উপজেলায় একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন রয়েছে।
এ ছাড়া চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে উত্তর মাদার্শা, চিকনদণ্ডী, দক্ষিণ মাদার্শা, শিকারপুর ও বুড়িশ্চর ইউনিয়নের সমন্বয়ে ‘হালদা’ নামে নতুন থানা প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভূজপুর, হারুয়ালছড়ি ও সুয়াবিল ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত হয়েছে।
একইভাবে কুমিল্লার মুরাদনগর উপজেলার ১০টি ইউনিয়নের সমন্বয়ে ‘বাঙ্গরা’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবও অনুমোদন পেয়েছে।
নিকারের সভায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বাস্তবায়নাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পের আওতাধীন গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার মোট ১৬টি মৌজার ৬ হাজার ২১ দশমিক ৬১২৫ একর ভূমি ঢাকা জেলার অন্তর্ভুক্ত করে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার প্রশাসনিক সীমানা পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন সড়ক ও জনপথ অধিদপ্তর পুনর্গঠনের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। এর আওতায় বগুড়ায় নতুন সড়ক জোন এবং নওগাঁয় নতুন সড়ক সার্কেল অফিস স্থাপন করা হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নিকারে অনুমোদিত এসব প্রস্তাব বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা