• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে ঐতিহাসিক ওয়াদ্দার দিঘি ভরাটের অভিযোগ, তদন্ত ও সংরক্ষণের দাবি শ্রীপুরে পাঁচ গ্রামীণ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের গণমিছিল জুলাই গণঅভ্যুত্থানের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে গণমিছিল-সমাবেশ দুর্নীতি প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা: লায়ন মোঃ গনি মিয়া বাবুল সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন, যুবদল নেতার বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ডিমের ন্যায্য মূল্যের দাবিতে শ্রীপুরে মহাসড়ক অবরোধ, শত শত ডিম ভেঙে পোল্ট্রি খামারিদের অভিনব প্রতিবাদ লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর কবিতা সু’নজর গাজীপুরে ছাত্রলীগের আকস্মিক মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গাজীপুর জেলা ছাত্রদল শ্রীপুরে অবহেলিত সড়কের নির্মাণ কাজ উদ্বোধন করলেন পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল বেপারী

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন, যুবদল নেতার বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

Reporter Name / ১১ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

গাজীপুর প্রতিনিধি :গাজীপুর: দৈনিক নয়াদিগন্তের জয়দেবপুর (গাজীপুর) প্রতিনিধি সাংবাদিক মো: আব্দুল আজিজের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত বনভূমি দখলের অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা আরাফাত রহমান ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাজীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুর ১২টায় গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া বাসস্ট্যান্ডে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একজন পেশাদার সাংবাদিকের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, এটি সংবাদপত্রের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার ওপরও হামলা। তারা বলেন, দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অভিযুক্ত যুবদল নেতা আরাফাত রহমানকে দলীয় পদ থেকে বহিষ্কার এবং হামলায় জড়িত অন্যদেরও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে কোনো সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলা বা হয়রানির শিকার না হন, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন গাজীপুর সাংবাদিক পরিষদের সভাপতি মো: মোজাহিদ , সাধারণ সম্পাদক মেহেদী হাসান সবুজ, সিনিয়র সহ সভাপতি আশরাফুল ইসলাম, দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক এসএম জহিরুল ইসলাম, আজহারু ইসলাম সজল, সাইফুল শুভ।
মানববন্ধনে গাজীপুরে কর্মরত প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন। কর্মসূচি থেকে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা