নিজস্ব প্রতিবেদক:সারা বিশ্বের এসএসসি ১৯৯৪ ব্যাচের বন্ধুদের নিয়ে গঠিত জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক সংগঠন ‘বিশ্ব বন্ধু ৯৪ পরিবার’-এর ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
গত ১৮ জুলাই রাজধানীর উত্তরার ‘দি টেস্টি ল্যাব’ রেস্তোরাঁয় অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি, ২৯ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং একজন প্রধান সমন্বয়ক নির্বাচন করা হয়। নবগঠিত কমিটি আগামী দুই বছর সংগঠনের দায়িত্ব পালন করবে। ইতোমধ্যে সংগঠনের অফিসিয়াল অনলাইন প্ল্যাটফর্মে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে।
সভায় সংগঠনটির প্রতিষ্ঠাতা, ঢাকা ট্যাক্সেস বারের আইনজীবী ও গার্মেন্টস ফেব্রিকস ব্যবসায়ী এস. এম. তোফাজ্জল হোসেন সর্বসম্মতিক্রমে পুনরায় প্রধান সমন্বয়ক নির্বাচিত হন। এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী গাজী বিল্লাল হোসেন মিন্টু প্রধান উপদেষ্টা, ওমর ফারুক উজ্জ্বল সভাপতি এবং শাহিদা আক্তার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন— সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন ফারুক রাসেল, সহ-সভাপতি ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান এবং অর্থবিষয়ক সম্পাদক রকিবুল হাসান।
নবগঠিত ২৯ সদস্যের উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন উত্তরা টাইম ফর সাইন-এর কর্ণধার মো. আতাউর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. শহিদুল ইসলাম, এসএম গ্রুপের পরিচালক ও বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী মোহাম্মদ আলী হোসেন, বিমানবন্দর থানা যুবদলের সভাপতি মো. আলমগীর হোসেন, চট্টগ্রামের ব্যবসায়ী সম্রাট মো. শাজাহান, বিশ্বনাট্যকার ও অভিনেতা হেদায়েতুল্লাহ তুর্কি, গার্মেন্টস ব্যবসায়ী বেলাল হোসেন অভি, শামসুল আলম শামীম, বেলাল হোসেন এবং শাহাদাত হোসেন পিয়ার্সসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
সভায় নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা এসএসসি ১৯৯৪ ব্যাচের বন্ধুদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি সমাজসেবা, মানবিক সহায়তা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনটি অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আরও সক্রিয় ভূমিকা পালন করবে।
এ সময় সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের চূড়ান্ত সিদ্ধান্তও গৃহীত হয়। আগামী ১৮ সেপ্টেম্বর রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের বাফেট লাউঞ্জে বর্ণাঢ্য ‘বন্ধু মিলন মেলা’ ও প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হবে।
কমিটি গঠন ও নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত সভায় দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে অবস্থানরত ১৯৯৪ ব্যাচের সদস্যরা সশরীরে এবং ভার্চুয়ালি অংশ নেন। তারা নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।