• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
Headline
শ্রীপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে খুঁটিতে আটকে যুবক, জীবিত উদ্ধার করল ফায়ার সার্ভিস কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বেষ্টনী তৈরিতে গজের ব্যবহার, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের শুধু দিবস পালন নয়, সমবায়কে গ্রামপর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান রিজভীর কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত শ্রীপুরে শিক্ষকের স্কেলের আঘাতে শিক্ষার্থীর হাতের রক্তনালি ক্ষতিগ্রস্তের অভিযোগ, বন্ধ পড়াশোনা কালিয়াকৈরে আনসার-ভিডিপিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কালীগঞ্জে দোকান থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা চুরি কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ, তদন্তে পুলিশ গাজীপুর জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন সাংবাদিকতার দক্ষতা বাড়াতে গাজীপুরে দিনব্যাপী প্রশিক্ষণ

শ্রীপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে খুঁটিতে আটকে যুবক, জীবিত উদ্ধার করল ফায়ার সার্ভিস

Reporter Name / ৩৪ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে পড়েন লিটন নামে এক যুবক। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৩০ মিনিটের চেষ্টায় তাঁকে জীবিত উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজারসংলগ্ন গোদারচালা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাত ১০টার দিকে ছাতির বাজারের পাশে একটি ইটভাটার পেছনে পল্লী বিদ্যুতের খুঁটিতে উঠে ট্রান্সফরমার চুরির চেষ্টা করেন লিটন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি খুঁটির ওপর আটকে যান। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থান পুড়ে যায়। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় খুঁটির নিচে থাকা সন্দেহভাজন আরেক ব্যক্তিকে আটক করেন স্থানীয়রা।
স্থানীয়রা আরও জানান, বিদ্যুতের খুঁটিতে একজন আটকে থাকার বিষয়টি বুঝতে পেরে তাঁরা বিদ্যুৎ অফিসে খবর দেন। পরে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় তাঁকে জীবিত অবস্থায় নিচে নামিয়ে আনেন। পরে তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
উদ্ধার হওয়া লিটন তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রামের মৃত জয়নালের ছেলে। স্থানীয়দের দাবি, তাঁর বিরুদ্ধে চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।
মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খাইরুল আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকে থাকা যুবককে জীবিত উদ্ধার করেন। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত শামীম আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিটন নামে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কারো নামে কোন মামলা হয়নি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা