• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
Headline
পবিত্র আশুরার শিক্ষা ও মানবিক মূল্যবোধ: লায়ন মোঃ গনি মিয়া বাবুল টেকসই শিক্ষা ও আধুনিক ক্যাম্পাস গঠনে কালীগঞ্জে বিশেষ কর্মশালা জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- উপলক্ষে শ্রীপুরে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে শ্রমিকের মৃত্যু ঘিরে বিক্ষোভ-ভাঙচুর, দুই সড়ক অবরোধ সরকারি জমিতে রাতদিন নির্মাণকাজ, প্রশাসনের নিষ্ক্রিয়তায় দখলের শঙ্কা সরকারি রাস্তার ইট তুলে ড্রেন নির্মাণ, চরম ভোগান্তিতে হাজারো মানুষ জমি নিয়ে বিরোধের জেরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ শ্রীপুর পৌরসভার ৯৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ছয় বিশ্বকাপে ১৮ গোলের নতুন মহাকাব্য রচনা করে ফুটবল বিশ্বকে আবারও মুগ্ধ করলেন ইতিহাসের সর্বকালের সেরা আর্জেন্টাইন জাদুকর মেসি শ্রীপুরে আ.লীগ নেতা আটকের ১৩ ঘণ্টা পর ‘বিএনপি কর্মী’ পরিচয়ে মুক্ত 

ভালুকায় বাঁকাখাল খনন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ফখরউদ্দিন  আহমেদ বাচ্চু 

Reporter Name / ৪২ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার মল্লিকবাড়ি ও মেদুয়ারী ইউনিয়নের বয়ে যাওয়া  ‘বাঁকাখাল’ (কুচখালী খাল) নামের একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু গতকাল রোববার (৩ মে) সকালে ওই খালটির খনন কাজের উদ্বোধন করেন। এ উপলেক্ষে উপজেলার সোয়াইল শান্তির বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেনের সভাপত্বিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদের সঞ্চালনায় ওই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেরন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মহিদুল আলম ও মল্লিকবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুঞ্জুরুল ইসলাম মুঞ্জু প্রমূখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মহিদুল আলম জানান, ত্রাণ মন্ত্রণালয় থেকে এক কোটি ৯০ লাখ ৬৬৪ টাকা বরাদ্দে উপজেলার রূপির খাল থেকে খিরু নদী পর্যন্ত ৫ দশমিক ৯ কিলোমিটার খালটি খনন করা হচ্ছে। কাজটি আগামী ২০ জুনের তারিখের মধ্যে শেষ হওয়ার কথা। উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে ছয় সদস্য বিশিষ্ট কমিটি ওই খাল খানন কাজের দায়িত্ব পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা