• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে আ.লীগ নেতা আটকের ১৩ ঘণ্টা পর ‘বিএনপি কর্মী’ পরিচয়ে মুক্ত  কাঁঠালভিত্তিক শিল্প গড়ে তুলতে কার্যকর উদ্যোগ প্রয়োজন: লায়ন গনি মিয়া বাবুল কালীগঞ্জে মাটি ব্যবসায়ীর জরিমানা, ইয়াবাসহ যুবকের জেল বালতির পানিতে আড়াই বছরের আরিশাকে ডুবিয়ে হত্যার অভিযোগ, কিশোরীর আত্মসমর্পণ শ্রীপুরে পাঁচটি বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন ভালুকায় ৪০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার আমার বাবা:লায়ন মোঃ গনি মিয়া বাবুল   বর্ষার বনগাঁদায় সেজেছে শ্রীপুরের রেলপথ ফুলের সৌন্দর্যে মুগ্ধ শিশুরা এক দেয়ালের ধসে নিভে গেল বৃদ্ধ কৃষকের স্বপ্ন, মারা গেল দুধেল গাভী ও বাছুর  কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

শ্রীপুরে বন্ধ দুই রেলস্টেশন চালু ও আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি- এমপি বাচ্চুর

Reporter Name / ৪২ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

আশরাফুল ইসলাম শ্রীপুর( গাজীপুর):গাজীপুরের শ্রীপুর উপজেলার গুরুত্বপূর্ণ সাতখামাইর ও ইজ্জতপুর রেলওয়ে স্টেশন দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় স্থানীয় জনগণের ভোগান্তি চরমে পৌঁছেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে স্টেশন দুটি পুনরায় চালু এবং শ্রীপুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে ডিও লেটার প্রদান করেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
স্টেশন দুটি বন্ধ থাকায় সেখানে স্থাপিত কোটি টাকার অবকাঠামো ও আধুনিক যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে। একই সঙ্গে রেলওয়ের জমি দখলের ঝুঁকিও তৈরি হয়েছে।
এছাড়া ঢাকা-শ্রীপুর রুটে প্রতিদিন ১১টি ট্রেন ২২ বার আপ-ডাউন করলেও অধিকাংশ আন্তঃনগর ট্রেন শ্রীপুর স্টেশনে যাত্রাবিরতি করে না। বর্তমানে যমুনা এক্সপ্রেস ও ব্রহ্মপুত্র এক্সপ্রেস সীমিত আসন নিয়ে থামলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
গত ২৬ এপ্রিল রেল মন্ত্রণালয়ে পাঠানো ওই পত্রে তিনি এসব কথা উল্লেখ করেন,।তিনি জানান, তার নির্বাচনী এলাকা গাজীপুর-৩ একটি শিল্পসমৃদ্ধ ও ঘনবসতিপূর্ণ অঞ্চল, যেখানে দেশের প্রায় ৬৪ জেলার মানুষের বসবাস। কিন্তু সাতখামাইর ও ইজ্জতপুর রেলস্টেশন দীর্ঘদিন বন্ধ থাকায় লাখো মানুষকে রাজধানী ঢাকা ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সঙ্গে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তিনি শ্রীপুর স্টেশনে তিস্তা এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস, হাওড় এক্সপ্রেস ও জামালপুর এক্সপ্রেসের যাত্রাবিরতি এবং পর্যাপ্ত আসনসহ টিকিট বরাদ্দের দাবি জানান।
তিনি আরও জানান , শ্রীপুর রেলওয়ে স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করা এবং সাতখামাইর ও ইজ্জতপুর স্টেশন পুনরায় চালু করা হলে জনদুর্ভোগ কমার পাশাপাশি বাংলাদেশ রেলওয়ের রাজস্ব উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রেলপথ মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা