• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
Headline
শ্রীপুরে দুই সন্তানের সামনে নারীকে ধর্ষণের অভিযোগ, বিচার না পেয়ে আত্মহত্যার চেষ্টা কালিয়াকৈরে আওয়ামীলীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ সভা ভালুকায় জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় মা-মেয়েকে মারধর ও শ্লীলতাহানি খাদ্যের অপচয়রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ : লায়ন মোঃ গনি মিয়া বাবুল কাপাসিয়ায় জ্বরের প্রকোপ, ৭ দিনে ডেঙ্গু শনাক্ত ৭৪ ভালুকায় নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার কালিয়াকৈরে অপকর্ম  বন্ধের দাবিতে মানববন্ধন  ও প্রতিবাদ সভা  ডিগ্রি ১ম বর্ষের ২৩ সেপ্টেম্বরের পরীক্ষার তারিখ পরিবর্তন শ্রীপুরে ৮৮ কেজি গাঁজাসহ তাহমিনা নামে এক নারী গ্রেপ্তার গফরগাঁওয়ে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে লুটপাট, গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

কালিয়াকৈর পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, পাঁচ শতাধিক অসহায় মানুষ সেবা পেলেন

Reporter Name / ৯১ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

মোঃমাইনুল সিকদার,কালিয়াকৈর (গাজীপুর):গাজীপুরের কালিয়াকৈরে উপজেলায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএম কে) বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে হতদরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কালিয়াকৈর শ্রীফলতলী এলাকা পল্লী মঙ্গল শাখা অফিস প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ সামগ্রী, চশমা ও চোখের ড্রপ বিতরণ করা হয়।

দিনব্যাপী অনুষ্ঠিত এই স্বাস্থ্যসেবা ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু, সার্জারি এবং চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় পাঁচ শতাধিক গরিব ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। চিকিৎসকদের আন্তরিক সেবায় উপকারভোগীদের মাঝে স্বস্তি ও সন্তোষের চিত্র দেখা যায়।

এ সময় উপস্থিত ছিলেন ছিলেন পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) সহকারী প্রোগ্রাম ম্যানেজার মোঃ সোহেল রানা, কালিয়াকৈর শাখার শাখা ব্যবস্থাপক মোঃ আবুল বাশার এবং হিসাব রক্ষক মোঃ মুজিবুর রহমান, মোঃ আসাদুল ইসলাম উপজেলা সমন্বয়কারী হিসাব রক্ষক ।
১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে পল্লী মঙ্গল কর্মসূচী বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি স্বাস্থ্যসেবা কর্মসূচী বাস্তবায়ন করে আসছে। এর আওতায় মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা, চক্ষু চিকিৎসা, গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হচ্ছে।

এ ধরনের মানবিক উদ্যোগ এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং অসহায় মানুষের জন্য স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পল্লী মঙ্গল কর্মসূচীর এ আয়োজনকে একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা