• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে শুরু সপ্তাহব্যাপী পৌরকর মেলা শ্রীপুরে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ পাটের মোড়ক ব্যবহার না করায় কালীগঞ্জে দুই ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে সেলিম শেখ-এমদাদুল হক- এস এম জহিরুল ইসলাম  কালিয়াকৈরে পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল স্মৃতি পদক পেলেন সাহিত্যিক লায়ন মোঃ গনি মিয়া বাবুল এক যুগের জলাবদ্ধতা নিরসনে শ্রীপুরে ১৯ লাখ টাকার রাস্তা-ড্রেন প্রকল্প উদ্বোধন নয় বছর ধরে শয্যাশায়ী মুন্নি, হাতের টিউমার অপারেশনে প্রয়োজন ২ লাখ টাকা শ্রীপুরে মাদকাসক্ত ছেলেকে নিজেই পুলিশের হাতে তুলে দিলেন বাবা কালিয়াকৈরে ইয়াবাসহ মাদক কারবারি আটক 

শ্রীপুর পৌর নির্বাচনে ভোটারদের আস্থার প্রতীক হতে চান আলহাজ্ব এস এম আবুল কালাম আজাদ

Reporter Name / ৪২০ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: আসন্ন শ্রীপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক আলহাজ্ব এস এম আবুল কালাম আজাদ।
দীর্ঘদিন ধরে তৃণমূলের কৃষক, শ্রমজীবী ও সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করায় ইতোমধ্যে তিনি ভোটারদের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন বলে এলাকাবাসীর মধ্যে আলোচনা চলছে।
রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় এই নেতা বলেন, শ্রীপুর পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। কৃষক, শ্রমিক ও অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছি। নির্বাচিত হলে নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে এবং দুর্নীতিমুক্ত পৌরসভা গড়ে তোলা হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমেও সম্পৃক্ত রয়েছেন আলহাজ্ব এস এম আবুল কালাম আজাদ। বিশেষ করে কৃষক ও শ্রমজীবী মানুষের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে তিনি মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
এদিকে তার প্রার্থিতা ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সমর্থকরা মনে করছেন, জনপ্রিয়তা ও জনসম্পৃক্ততার কারণে তিনি নির্বাচনে শক্ত অবস্থানে থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা