• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে শুরু সপ্তাহব্যাপী পৌরকর মেলা শ্রীপুরে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ পাটের মোড়ক ব্যবহার না করায় কালীগঞ্জে দুই ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে সেলিম শেখ-এমদাদুল হক- এস এম জহিরুল ইসলাম  কালিয়াকৈরে পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল স্মৃতি পদক পেলেন সাহিত্যিক লায়ন মোঃ গনি মিয়া বাবুল এক যুগের জলাবদ্ধতা নিরসনে শ্রীপুরে ১৯ লাখ টাকার রাস্তা-ড্রেন প্রকল্প উদ্বোধন নয় বছর ধরে শয্যাশায়ী মুন্নি, হাতের টিউমার অপারেশনে প্রয়োজন ২ লাখ টাকা শ্রীপুরে মাদকাসক্ত ছেলেকে নিজেই পুলিশের হাতে তুলে দিলেন বাবা কালিয়াকৈরে ইয়াবাসহ মাদক কারবারি আটক 

ভালুকায় অগ্নিকাণ্ডে সাতটি বসত ঘর পুড়ে ছাই ২০ লাখ টাকার ক্ষতি

Reporter Name / ৭০ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় অগ্নিকাণ্ডে সাতটি বসতঘর ও ঘরে থাকা মূল্যবান আসবাবপত্ ও নগদ টাকাসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।

সোমবার (১৮ মে) দুপুরে উপজেলার দক্ষিণ হবিরবাড়ি গ্রামের খন্দকার পাড়া এলাকায় এই ওই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম এবং মিতু আক্তারের মালিকানাধীন বাসাবাড়িতে হঠাৎ করেই বিকট শব্দে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আশপাশে থাকা লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

তবে ফায়ার সার্ভিস দেড়িতে ঘটনাস্থলে পৌঁছানোর কারণে আগুন তীব্র আকার ধারণ করে এবং একে একে সাতটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘরে থাকা মূল্যবান আসবাবপত্র, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আশরাফুল ইসলাম জানান, তার বসতবাড়ির ৪টি ঘরে থাকা নগদ টাকা, পরিবারের গহনা, শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেটসহ আসবাবপত্র পুড়ে গেছে।

স্থানীয় মাহফুজ খন্দকার জানান, হঠাৎ করে লাগা এই অগ্নিকাণ্ডে আশরাফুল ইসলাম এবং মিতু আক্তারের বসতবাড়ির সব কিছু পুড়ে ছাই হয়ে যাওয়ায় তারা একেবারে নিঃস্ব হয়ে গেছেন।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। যার কারণে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া বলা যাচ্ছেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা