• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
Headline
সরকারি রাস্তার ইট তুলে ড্রেন নির্মাণ, চরম ভোগান্তিতে হাজারো মানুষ জমি নিয়ে বিরোধের জেরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ শ্রীপুর পৌরসভার ৯৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ছয় বিশ্বকাপে ১৮ গোলের নতুন মহাকাব্য রচনা করে ফুটবল বিশ্বকে আবারও মুগ্ধ করলেন ইতিহাসের সর্বকালের সেরা আর্জেন্টাইন জাদুকর মেসি শ্রীপুরে আ.লীগ নেতা আটকের ১৩ ঘণ্টা পর ‘বিএনপি কর্মী’ পরিচয়ে মুক্ত  কাঁঠালভিত্তিক শিল্প গড়ে তুলতে কার্যকর উদ্যোগ প্রয়োজন: লায়ন গনি মিয়া বাবুল কালীগঞ্জে মাটি ব্যবসায়ীর জরিমানা, ইয়াবাসহ যুবকের জেল বালতির পানিতে আড়াই বছরের আরিশাকে ডুবিয়ে হত্যার অভিযোগ, কিশোরীর আত্মসমর্পণ শ্রীপুরে পাঁচটি বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন ভালুকায় ৪০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফেসবুকে ভাইরাল সংবাদের পর ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এমপি মিলন

Reporter Name / ৩৮ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আওড়াখালী বাজারে সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও একটি মাদ্রাসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।
কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীরা ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে সংবাদ প্রকাশ করলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত সংসদ সদস্য ফজলুল হক মিলনের নজরে বিষয়টি আসার পর তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং তাৎক্ষণিক সহায়তার উদ্যোগ নেন।
মঙ্গলবার (১৯ মে) রাতে আওড়াখালী বাজারে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
সহায়তা পাওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন মাদরাসাতুল নূর আল ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার ভবন মালিক মতিউর রহমান আখন্দ, মা ফার্মেসির স্বত্বাধিকারী নাজিমউদ্দিন মোড়ল এবং ফার্নিচার ব্যবসায়ী ফারুক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুল আমিন খান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফজলুর রহমান আখন্দ, সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. সারওয়ার কবির, ইউনিয়ন কৃষক দলের সভাপতি শারফুদ্দিন মোল্লা, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম বাদল, আওড়াখালী বাজার বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সুমন এবং ব্যবসায়ী ইউনুছ খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত রোববার (১৭ মে) গভীর রাতে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে আওড়াখালী বাজারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বাজার ব্রিজ সংলগ্ন মতিউর রহমান আখন্দের ভবনের তৃতীয় তলায় অবস্থিত মাদরাসাতুল নূর আল ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার টিনের চাল উড়ে পাশের খাদে গিয়ে পড়ে। ভবনের চারপাশের ইটের দেয়ালও ভেঙে যায়। এ ছাড়া বাজারের বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানের টিনের ছাউনি উড়ে যায়। বিভিন্ন সড়কে গাছপালা উপড়ে পড়ে থাকায় পুরো জাঙ্গালিয়া ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা জানান, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের গণমাধ্যমে কর্মীদের করা সংবাদ প্রকাশের পর দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও মাদ্রাসা কর্তৃপক্ষ স্বস্তি প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা