• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
Headline
শ্রীপুর পৌরসভার ৯৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ছয় বিশ্বকাপে ১৮ গোলের নতুন মহাকাব্য রচনা করে ফুটবল বিশ্বকে আবারও মুগ্ধ করলেন ইতিহাসের সর্বকালের সেরা আর্জেন্টাইন জাদুকর মেসি শ্রীপুরে আ.লীগ নেতা আটকের ১৩ ঘণ্টা পর ‘বিএনপি কর্মী’ পরিচয়ে মুক্ত  কাঁঠালভিত্তিক শিল্প গড়ে তুলতে কার্যকর উদ্যোগ প্রয়োজন: লায়ন গনি মিয়া বাবুল কালীগঞ্জে মাটি ব্যবসায়ীর জরিমানা, ইয়াবাসহ যুবকের জেল বালতির পানিতে আড়াই বছরের আরিশাকে ডুবিয়ে হত্যার অভিযোগ, কিশোরীর আত্মসমর্পণ শ্রীপুরে পাঁচটি বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন ভালুকায় ৪০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার আমার বাবা:লায়ন মোঃ গনি মিয়া বাবুল   বর্ষার বনগাঁদায় সেজেছে শ্রীপুরের রেলপথ ফুলের সৌন্দর্যে মুগ্ধ শিশুরা

আর এইচ ফিলিং স্টেশনের পক্ষ থেকে শ্রীপুরবাসী ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব রুহুল আমীন আকন্দ 

Reporter Name / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী এলাকার আর এইচ ফিলিং স্টেশনের পক্ষ থেকে শ্রীপুর উপজেলাবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন আকন্দ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। ঈদের এই আনন্দময় মুহূর্তে শ্রীপুর উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমান ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মহান আল্লাহ তায়ালা সবার কোরবানি কবুল করুন এবং সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি দান করুন।”

তিনি বিশেষভাবে সকল পরিবহন চালক, মালিক ও শ্রমিকদের প্রতিও শুভেচ্ছা জানান। তিনি বলেন, “দেশের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থাকে সচল রাখতে পরিবহন সংশ্লিষ্ট শ্রমজীবী মানুষ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ঈদের সময়েও তারা মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই সকল পরিবহন চালক, মালিক ও শ্রমিক ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।”

এছাড়াও আর এইচ ফিলিং স্টেশনের সকল শুভাকাঙ্ক্ষী, গ্রাহক ও শুভানুধ্যায়ীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন আলহাজ্ব রুহুল আমীন আকন্দ। তিনি বলেন, “আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় আর এইচ ফিলিং স্টেশন আজ সবার আস্থার প্রতীক হয়ে উঠেছে। ভবিষ্যতেও আপনাদের পাশে থেকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।”তিনি সকলের সুস্বাস্থ্য, নিরাপদ ভ্রমণ ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন কামনা করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা