• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে শুরু সপ্তাহব্যাপী পৌরকর মেলা শ্রীপুরে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ পাটের মোড়ক ব্যবহার না করায় কালীগঞ্জে দুই ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে সেলিম শেখ-এমদাদুল হক- এস এম জহিরুল ইসলাম  কালিয়াকৈরে পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল স্মৃতি পদক পেলেন সাহিত্যিক লায়ন মোঃ গনি মিয়া বাবুল এক যুগের জলাবদ্ধতা নিরসনে শ্রীপুরে ১৯ লাখ টাকার রাস্তা-ড্রেন প্রকল্প উদ্বোধন নয় বছর ধরে শয্যাশায়ী মুন্নি, হাতের টিউমার অপারেশনে প্রয়োজন ২ লাখ টাকা শ্রীপুরে মাদকাসক্ত ছেলেকে নিজেই পুলিশের হাতে তুলে দিলেন বাবা কালিয়াকৈরে ইয়াবাসহ মাদক কারবারি আটক 

ঈদের আনন্দ হোক পরিচ্ছন্ন ও মানবিক — এমপি বাচ্চুর পক্ষ থেকে শুভেচ্ছা জানালেন যুবদল নেতা এস এম পলাশ চঞ্চল

Reporter Name / ২৭ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু-এর পক্ষ থেকে শ্রীপুরসহ গাজীপুরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক সদস্য এস এম পলাশ চঞ্চল।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। এই ঈদ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এটাই আমাদের প্রত্যাশা। গাজীপুর-৩ আসনের সম্মানিত সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু এমপির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ঈদ শুভেচ্ছা ও মোবারকবাদ।”তিনি আরও বলেন, “ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই প্রকৃত আনন্দ নিহিত। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন করতে হবে।”

এস এম পলাশ চঞ্চল কুরবানীর পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। তিনি বলেন, “ঈদের সময় কুরবানীর পশুর বর্জ্য যেখানে-সেখানে ফেলে রাখলে পরিবেশ দূষণ, দুর্গন্ধ এবং বিভিন্ন রোগব্যাধির ঝুঁকি তৈরি হয়। তাই সবাইকে সচেতন হয়ে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে এবং দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা করতে হবে।”

তিনি আরও বলেন, “নিজ নিজ বাড়ি, রাস্তা-ঘাট ও আশপাশ পরিষ্কার রাখা শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি নাগরিক সচেতনতারও অংশ। একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”সবশেষে তিনি দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং সবার সুস্বাস্থ্য কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা