• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
Headline
নিজের ফেসবুকের সমস্যা থেকে সাইবার উদ্যোক্তা হওয়ার গল্প মোজাম্মেলের এতিমখানায় বৃক্ষরোপণ করলেন মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০১-এর বন্ধুরা শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে নিজ হাতে ময়লা পরিষ্কার করলেন এমপি বাচ্চু শ্রীপুরে ৮০ কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা শ্রীপুরে চুরি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত একটি পুকুর থেকে কৃষকের লাশ উদ্ধার লোকসংগীতে বিটিভির ‘ক’ শ্রেণির শিল্পী হলেন রোজিনা আক্তার বাল্যবিবাহ প্রতিরোধের নামে অর্থ আদায়ের অভিযোগ,শ্রীপুরে আশিকের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন, তদন্তে প্রশাসন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপাসিয়ায় বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে  দুটি বসতবাড়ি পুড়ে ছাই 

শ্রীপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন আলহাজ্ব এস এম আবুল কালাম আজাদ

Reporter Name / ৭৪ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শ্রীপুর পৌরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন গাজীপুর জেলা কৃষকদলের আহ্বায়ক এবং শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী আলহাজ্ব এস এম আবুল কালাম আজাদ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আযহা। এই ঈদ শুধু আনন্দের নয়, এটি আত্মত্যাগ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক অনন্য শিক্ষা। সমাজের বিত্তবান মানুষদের উচিত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, যাতে সবাই ঈদের আনন্দ সমানভাবে ভাগাভাগি করে নিতে পারে।

আলহাজ্ব এস এম আবুল কালাম আজাদ শ্রীপুর পৌরবাসীর উদ্দেশ্যে বলেন, আমি সবসময় মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। সুখে-দুঃখে শ্রীপুরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। পৌরবাসীর ভালোবাসা ও দোয়া নিয়ে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিক সুবিধাসম্পন্ন শ্রীপুর গড়ে তুলতে কাজ করতে চাই।

তিনি ঈদযাত্রায় সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, অতিরিক্ত ভিড়, যানজট ও দুর্ঘটনার ঝুঁকি এড়িয়ে নিরাপদে বাড়ি ফেরা এবং সুস্থভাবে ঈদ উদযাপনের জন্য সবাইকে সচেতন থাকতে হবে। একইসঙ্গে তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করেন।

শুভেচ্ছা বার্তার শেষে তিনি বলেন, পবিত্র ঈদুল আযহার মহিমান্বিত শিক্ষা আমাদের ব্যক্তিজীবন, সমাজ ও রাষ্ট্রে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করুক। সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। ঈদ মোবারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা