• রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
Headline
কালিহাতীতে যমুনা নদীতে প্রাণ গেল স্কুলছাত্রের, ২৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার গাজীপুরে সাংবাদিকের পৈতৃক জমিতে জোরপূর্বক গাছ কর্তনের অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি বর্ণাঢ্য আয়োজনে ক্লাব ৯৪ শ্রীপুরের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জীবন্ত কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যার অভিযোগ, ভিডিও ভাইরালের পর যুবক আটক শ্রীপুরে শ্রমিক অসন্তোষে ফের উত্তেজনা নিহত শ্রমিক লিজার মিলাদে পুলিশের গুলির অভিযোগ, আহত ১২ পবিত্র আশুরার শিক্ষা ও মানবিক মূল্যবোধ: লায়ন মোঃ গনি মিয়া বাবুল টেকসই শিক্ষা ও আধুনিক ক্যাম্পাস গঠনে কালীগঞ্জে বিশেষ কর্মশালা জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- উপলক্ষে শ্রীপুরে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে শ্রমিকের মৃত্যু ঘিরে বিক্ষোভ-ভাঙচুর, দুই সড়ক অবরোধ সরকারি জমিতে রাতদিন নির্মাণকাজ, প্রশাসনের নিষ্ক্রিয়তায় দখলের শঙ্কা

বিশ্ব বাঙ্গালী মা-বাবা দিবস উপলক্ষে শ্রীপুরে দিনব্যাপী ব্যতিক্রমী আয়োজন

Reporter Name / ৫৩ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার নান্দিয়া সাঙ্গুন এলাকার সমাজসেবক ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব সূফি নজরুল ভূঁইয়া খসরু দরবেশের উদ্যোগে আগামী ৩১ মে (রোববার) বিশ্ব মা-বাবা দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। উপজেলার নান্দিয়া সাঙ্গুন (ভুঁইয়া বাড়ি) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, মা-বাবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মা-বাবার আত্মত্যাগ, মানবসেবা, সামাজিক সচেতনতা এবং পারিবারিক বন্ধন সুদৃঢ় করার বিষয়ে গুরুত্বারোপ করা হবে।

কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় “বাঙালি মা-বাবার আত্মত্যাগ ও মানব সভ্যতা” শীর্ষক সেমিনার। এছাড়া মা-বাবার সেবায় নিবেদিত সন্তানদের সম্মাননা ও পুরস্কার প্রদান, আত্মত্যাগী সন্তানদের মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা এবং বয়োজ্যেষ্ঠদের প্রতি মায়া-মমতা প্রদর্শনকারী সন্তানদের পুরস্কৃত করা হবে।

এদিন স্ট্রোক প্রতিরোধ বিষয়ে একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোমেডিসিন বিভাগের চিকিৎসক ডা. শুভ্রাংশু ব্যানার্জি বক্তব্য প্রদান করবেন।

পাশাপাশি সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিনামূল্যে স্ট্রোক, প্যারালাইসিস ও নিউরোলজিক্যাল রোগের চিকিৎসাসেবা প্রদান করা হবে। রোগীদের চিকিৎসাসেবা দেবেন ডা. শুভ্রাংশু ব্যানার্জি।

অনুষ্ঠানে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে পান্তাভাত, কাঁচামরিচ ও পেঁয়াজসহ গ্রামীণ খাবারের আয়োজন, কাঠাল-পিঠা পরিবেশন এবং দেশীয় ফলমূল দিয়ে মধুমাসকে বরণ করার কর্মসূচি রাখা হয়েছে।

এছাড়া বিকেল ১টা থেকে ৪টা পর্যন্ত “প্রিয় বাবা-মা” শিরোনামে মা-বাবাকে নিয়ে গান ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।

আয়োজক সূফি নজরুল ভূঁইয়া খসরু দরবেশ জানান, বর্তমান সমাজে মা-বাবার প্রতি শ্রদ্ধাবোধ ও দায়িত্ববোধ জাগ্রত করতেই এ ব্যতিক্রমী আয়োজন। তিনি অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, সমাজসেবী, শিক্ষক, শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা