• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে মাদকবিরোধী আন্দোলন ঘিরে উত্তেজনা, গুলিবর্ষণ, কারাগারে স্বেচ্ছাসেবক দল নেতা  শিশুদের মানবিক গুণাবলি জাগ্রত করতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা: লায়ন মোঃ গনি মিয়া বাবুল শ্রীপুরে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীপুরে ছয়টি মাঠে ফুটবল বিতরণ, তরুণদের খেলাধুলায় উৎসাহ দিতে জামায়াত নেতার উদ্যোগ শ্রীপুরে জামিনে মুক্ত আসামিদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের হুমকির অভিযোগ হাসান তৌফিক আব্বাসের জন্মদিনে শ্রীপুরে আনন্দ টিভির বৃক্ষরোপণ ও চারা বিতরণ মাদকের টাকার জন্য সন্তানের সামনেই স্ত্রীকে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে র‍্যাবের হাতে গ্রেপ্তার স্বামী সিজারেই ভাঙল নবজাতকের হাত, শ্রীপুরের আল-আরাফাহ হাসপাতালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ শ্রীপুরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, দুই সন্তান রেখে পলাতক স্বামী গফরগাঁওয়ে শিলা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মাওনায় জামায়াতের ঈদ পুনর্মিলনী, কার্যালয় উদ্বোধন ও প্রার্থী পরিচিতি অনুষ্ঠান

Reporter Name / ১২৮ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী, ইউনিয়ন কার্যালয় উদ্বোধন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ জুন) সকালে মাওনা সলিং মোড়ে নবনির্মিত ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওনা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল মতিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি দিদারুল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি ও শ্রীপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান। তিনি বলেন, অতীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর নানা ধরনের নির্যাতন, দমন-পীড়ন ও প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সংগঠনের নেতাকর্মীরা ত্যাগ ও আত্মত্যাগের মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিয়েছেন। তিনি আগামী দিনে মাদক, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় তিনি সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন এবং আগামী দিনের নেতৃত্ব তৈরিতে কর্মীদের ভূমিকার প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা অফিস সেক্রেটারি মোহাম্মাদ আলী, শ্রীপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা জাহাঙ্গীর কবির এবং উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

পরে অনুষ্ঠানে মাওনা ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য (মেম্বার) পদপ্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মো. আইয়ুব আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে নবনির্মিত ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধন করা হয় এবং নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা