• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে মাদকবিরোধী আন্দোলন ঘিরে উত্তেজনা, গুলিবর্ষণ, কারাগারে স্বেচ্ছাসেবক দল নেতা  শিশুদের মানবিক গুণাবলি জাগ্রত করতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা: লায়ন মোঃ গনি মিয়া বাবুল শ্রীপুরে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীপুরে ছয়টি মাঠে ফুটবল বিতরণ, তরুণদের খেলাধুলায় উৎসাহ দিতে জামায়াত নেতার উদ্যোগ শ্রীপুরে জামিনে মুক্ত আসামিদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের হুমকির অভিযোগ হাসান তৌফিক আব্বাসের জন্মদিনে শ্রীপুরে আনন্দ টিভির বৃক্ষরোপণ ও চারা বিতরণ মাদকের টাকার জন্য সন্তানের সামনেই স্ত্রীকে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে র‍্যাবের হাতে গ্রেপ্তার স্বামী সিজারেই ভাঙল নবজাতকের হাত, শ্রীপুরের আল-আরাফাহ হাসপাতালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ শ্রীপুরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, দুই সন্তান রেখে পলাতক স্বামী গফরগাঁওয়ে শিলা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ইসলামী ব্যাংকের স্বার্থ রক্ষায় শ্রীপুরে গ্রাহকদের মানববন্ধন, কর্মকর্তাদের কলম বিরতি

Reporter Name / ৭৯ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

আবুল কালাম আজাদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: ইসলামী ব্যাংকের স্বার্থ সংরক্ষণ, সুষ্ঠু কার্যক্রম অব্যাহত রাখা এবং গ্রাহকদের উদ্বেগ-উৎকণ্ঠা তুলে ধরতে গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, শ্রীপুর।

সোমবার (৮ জুন) সকাল ১০টায় মাওনা চৌরাস্তায় অবস্থিত ইসলামী ব্যাংক মাওনা শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের গ্রাহক, শুভাকাঙ্ক্ষী, ব্যবসায়ী, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

গ্রাহক জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে এবং অধ্যক্ষ আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ডা. আনিসুজ্জামান, ইঞ্জিনিয়ার মাহবুব আলম, অ্যাডভোকেট রাজিবিল্লাহ, মাওলানা আবুল হোসাইন, যোবায়ের সরকার, মাওলানা মাহমুদুল হাসান, ব্যবসায়ী খাইরুল বাশার, ব্যবসায়ী কামাল উদ্দিনসহ অন্যান্য গ্রাহকবৃন্দ।

বক্তারা বলেন, দেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক একটি গুরুত্বপূর্ণ ও আস্থার প্রতীক। ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা, গ্রাহকদের স্বার্থ সুরক্ষা এবং ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। তারা ব্যাংককে ঘিরে সৃষ্ট নানা উদ্বেগ দূর করে গ্রাহকদের আস্থা অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ইসলামী ব্যাংকের কার্যক্রমের প্রতি তাদের আস্থা পুনর্ব্যক্ত করেন এবং ব্যাংকের স্বাভাবিক পরিবেশ ও সেবার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

এদিকে মানববন্ধনের সঙ্গে সংহতি প্রকাশ করে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা দুই ঘণ্টার প্রতীকী কলম বিরতি পালন করেন। এ সময় তারা ব্যাংকের স্বার্থ রক্ষা ও সুষ্ঠু কার্যক্রম অব্যাহত রাখার দাবির প্রতি সমর্থন জানান।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন এবং ইসলামী ব্যাংকের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা