• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
Headline
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সিসিডিবি ক্লাইমেট সেন্টারে র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষের চারা বিতরণ ইসলামী ব্যাংকের স্বার্থ রক্ষায় শ্রীপুরে গ্রাহকদের মানববন্ধন, কর্মকর্তাদের কলম বিরতি ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে সড়ক নিরাপত্তা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ অপরিহার্য:লায়ন মোঃ গনি মিয়া বাবুল হাজারো মানুষের উপস্থিতিতে সাবেক মেয়র আনিছুর রহমানের জানাজা সম্পন্ন, একই কাতারে বিদায় নিলেন বড়বোনও ভালুকায় নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, যুবলীগ-ছাত্রলীগের ৯ নেতা-কর্মী গ্রেফতার শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমান আর নেই, শোকে বড়বোনেরও মৃত্যু মাওনায় জামায়াতের ঈদ পুনর্মিলনী, কার্যালয় উদ্বোধন ও প্রার্থী পরিচিতি অনুষ্ঠান পিতা-মাতার ভরণপোষণ সন্তানের ধর্মীয় আইনি নৈতিক ও সামাজিক দায়িত্ব :লায়ন মোঃ গনি মিয়া বাবুল শ্রীপুরে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক হোসাইন আলী বাবুর ওপর হামলা, আটক ১

হাজারো মানুষের উপস্থিতিতে সাবেক মেয়র আনিছুর রহমানের জানাজা সম্পন্ন, একই কাতারে বিদায় নিলেন বড়বোনও

Reporter Name / ৮ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনিছুর রহমান এবং তাঁর বড় বোন রাশিদা বেগমের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।
সোমবার (৮ জুন) বেলা ১১টায় শ্রীপুর পৌরসভার মাধখলা গ্রামে নিজ বাড়ির পাশে অনুষ্ঠিত জানাজায় দলমত নির্বিশেষে হাজারো মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় দুই ভাই-বোনকে।
সকাল থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ মরহুম আনিছুর রহমানকে শেষবারের মতো দেখতে এবং জানাজায় অংশ নিতে মাধখলায় ভিড় জমান। মুসল্লিদের উপস্থিতিতে জানাজার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠে স্থান সংকুলান না হওয়ায় অনেকেই আশপাশের সড়ক, অলিগলি ও বাড়ির উঠানে, রাস্তায় দাঁড়িয়ে নামাজে শরিক হন।
জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, আলেম-ওলামা, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।
উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন মো. আনিছুর রহমান। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হলেও রোববার (৭ জুন) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
অন্যদিকে ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে গভীর শোকে অসুস্থ হয়ে পড়েন তাঁর বড় বোন রাশিদা বেগম। পরিবারের সদস্যদের ভাষ্য, কিছু সময়ের মধ্যেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনিও মৃত্যুবরণ করেন। একই পরিবারের দুই সদস্যের এমন পরপর মৃত্যু স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি করে।
মো. আনিছুর রহমান ছিলেন শ্রীপুর পৌরসভার পাঁচবারের নির্বাচিত মেয়র। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। স্থানীয় সরকার পরিচালনা, অবকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেন।
জানাজা শেষে দুই ভাই-বোনকে পারিবারিক কবরস্থানে পাশাপাশি সমাহিত করা হয়। একসঙ্গে দুই ভাই-বোনের জানাজা ও দাফনের বিরল এ ঘটনায় আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত অনেকেই। স্থানীয়দের মতে, একই দিনে দুই ভাই-বোনের মৃত্যু এবং একই জানাজায় বিদায়ের ঘটনা শ্রীপুরবাসীর স্মৃতিতে দীর্ঘদিন বেদনাময় অধ্যায় হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা