• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
Headline
মাদকমুক্ত সমাজের প্রত্যয়ে শ্রীপুরে তারুণ্যের ঐক্য ফাউন্ডেশনের মানববন্ধন কালিয়াকৈরে জাল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করে ২৫ লক্ষ টাকার নকল সিগারেট জব্দ আটক-২ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গাজীপুরে বিএনপির বিজয় মিছিল শ্রীপুরে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে মধ্যরাতের শ্রদ্ধাঞ্জলি কলমের দামে ২৪ গুণ পার্থক্য, শ্রীপুর পৌরসভার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন  শ্রীপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত- ৫ দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে বিদ্যালয়ে চালু হলো সততার দোকান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‍্যালি আলোচনা সভা ও সপ্তাহব্যাপী কর্মসূচি সরকারি বরাদ্দের দুই বছর পরও টাকা পায়নি কোনো শিক্ষার্থী, টাকা উত্তোলনের অভিযোগ শ্রীপুর শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে  পার্বত্য চট্টগ্রামে সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে ৪ আগস্ট শাহবাগে বিক্ষোভ সমাবেশ

পাটের মোড়ক ব্যবহার না করায় কালীগঞ্জে দুই ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা

Reporter Name / ৪০ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি :পণ্যের মোড়কে পাটজাত বস্তা বা মোড়ক ব্যবহার বাধ্যতামূলক হলেও অনেক ব্যবসায়ী এখনো সেই আইন মানছেন না। এমন অভিযোগের ভিত্তিতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাসাইর বাজারে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৪ জুন) উপজেলার বাসাইর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
অভিযানকালে দেখা যায়, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এর বিধান অনুসরণ না করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এ অপরাধে আইনের ১৪ ধারা অনুযায়ী দুটি মামলা দায়ের করা হয়।
এর মধ্যে বাসাইর বাজারের মেসার্স আফসানা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সিফাতুল্লাহকে ৩ হাজার টাকা এবং শামীম স্টোরের স্বত্বাধিকারী আব্দুল মান্নানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দুই মামলায় মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ১৩ হাজার টাকা।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পাট অধিদপ্তর, গাজীপুরের পাট উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ মো. আজিমউল ইসলাম। বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুল ইসলাম।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিবেশবান্ধব পাটপণ্যের ব্যবহার বৃদ্ধি এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত তদারকি ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা