• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে মাদকবিরোধী আন্দোলন ঘিরে উত্তেজনা, গুলিবর্ষণ, কারাগারে স্বেচ্ছাসেবক দল নেতা  শিশুদের মানবিক গুণাবলি জাগ্রত করতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা: লায়ন মোঃ গনি মিয়া বাবুল শ্রীপুরে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীপুরে ছয়টি মাঠে ফুটবল বিতরণ, তরুণদের খেলাধুলায় উৎসাহ দিতে জামায়াত নেতার উদ্যোগ শ্রীপুরে জামিনে মুক্ত আসামিদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের হুমকির অভিযোগ হাসান তৌফিক আব্বাসের জন্মদিনে শ্রীপুরে আনন্দ টিভির বৃক্ষরোপণ ও চারা বিতরণ মাদকের টাকার জন্য সন্তানের সামনেই স্ত্রীকে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে র‍্যাবের হাতে গ্রেপ্তার স্বামী সিজারেই ভাঙল নবজাতকের হাত, শ্রীপুরের আল-আরাফাহ হাসপাতালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ শ্রীপুরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, দুই সন্তান রেখে পলাতক স্বামী গফরগাঁওয়ে শিলা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বাজারে রঙিন আলোর ফাঁদে ক্রেতা, বাসায় নিলেই ধরা পড়ছে মাছ-সবজির আসল রং

Reporter Name / ২৩ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

আশরাফুল ইসলাম শ্রীপুর গাজীপুর প্রতিনিধি : বাজারে রঙিন এলইডি আলোর ব্যবহার বেড়ে যাওয়ায় প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ ক্রেতারা। বিশেষ করে মাছ, মাংস, শাকসবজি ও ফলের দোকানে লাল,সবুজ, হলুদ, সাদা বা বিশেষ ধরনের এলইডি বাতি ব্যবহার করে পণ্যের প্রকৃত রং পরিবর্তন করে আরও তাজা ও আকর্ষণীয় দেখানো হচ্ছে।
ক্রেতাদের অভিযোগ, বাজারে দেখে যে মাছ বা সবজি কিনছেন, বাসায় নিয়ে স্বাভাবিক আলোতে দেখার পর সেটি আর আগের মতো টাটকা বা উজ্জ্বল দেখায় না। অনেক সময় পুরোনো মাছও বিশেষ আলোর কারণে একেবারে তাজা মনে হয়। একইভাবে কিছু সবজিও কৃত্রিম আলোর কারণে বেশি সবুজ বা সতেজ দেখায়।
শ্রীপুর পৌর বাজারে কেনাকাটা করতে আসা মো. রফিকুল ইসলাম বলেন, বাজারে দেখে খুব টাটকা মনে হওয়ায় রুই মাছ কিনেছিলাম। কিন্তু বাসায় এনে দেখি মাছের রং অনেকটাই মলিন। তখন বুঝতে পারি বাজারের আলোর কারণেই মাছটি ভালো মনে হয়েছিল।
আরেক ক্রেতা শফিকুল বলেন, সবজি বাজারে অনেক বেশি সবুজ ও সতেজ দেখায়। কিন্তু বাড়িতে এনে দেখি অনেকটাই বিবর্ণ। এতে আমরা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছি।
স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের বলেন, রঙিন এলইডি বাতি ব্যবহার করে ক্রেতাদের বিভ্রান্ত করা হচ্ছে। বাজারে সব দোকানে স্বাভাবিক সাদা আলো ব্যবহারের ব্যবস্থা করা উচিত।
এদিকে ক্রেতারা বলছেন, বাজারে কৃত্রিম আলোর মাধ্যমে পণ্যের আসল চেহারা আড়াল করে বিক্রি করা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন, যাতে সাধারণ মানুষ প্রতারণার শিকার না হন।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নাহিদ ভুঁইয়া বলেন, পণ্যের প্রকৃত অবস্থা গোপন করে বা বিভ্রান্তিকর উপায়ে বিক্রি করা আইনসম্মত নয়। যদি কেউ কৃত্রিম আলো ব্যবহার করে ক্রেতাদের বিভ্রান্ত করেন এবং অভিযোগ পাওয়া যায়, তাহলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাজার মনিটরিংয়েও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা