• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে মাদকবিরোধী আন্দোলন ঘিরে উত্তেজনা, গুলিবর্ষণ, কারাগারে স্বেচ্ছাসেবক দল নেতা  শিশুদের মানবিক গুণাবলি জাগ্রত করতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা: লায়ন মোঃ গনি মিয়া বাবুল শ্রীপুরে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীপুরে ছয়টি মাঠে ফুটবল বিতরণ, তরুণদের খেলাধুলায় উৎসাহ দিতে জামায়াত নেতার উদ্যোগ শ্রীপুরে জামিনে মুক্ত আসামিদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের হুমকির অভিযোগ হাসান তৌফিক আব্বাসের জন্মদিনে শ্রীপুরে আনন্দ টিভির বৃক্ষরোপণ ও চারা বিতরণ মাদকের টাকার জন্য সন্তানের সামনেই স্ত্রীকে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে র‍্যাবের হাতে গ্রেপ্তার স্বামী সিজারেই ভাঙল নবজাতকের হাত, শ্রীপুরের আল-আরাফাহ হাসপাতালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ শ্রীপুরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, দুই সন্তান রেখে পলাতক স্বামী গফরগাঁওয়ে শিলা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

শ্রীপুরে অবহেলিত সড়কের নির্মাণ কাজ উদ্বোধন করলেন পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল বেপারী

Reporter Name / ২৭ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

এস এম জহিরুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা মাওনা-বরমী আঞ্চলিক সড়কের ন্যাশনাল পোল্ট্রি থেকে উজিলাব অভিমুখী বীর মুক্তিযোদ্ধা লেহাজ উদ্দিন সড়কের নির্মাণকাজ শুরু হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকালে আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজের উদ্বোধন করেন শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব ও মেয়র প্রার্থী বিল্লাল হোসেন বেপারী।

জানা গেছে, প্রায় এক কিলোমিটার সড়কে কার্পেটিং (পিচঢালাই) কাজ বাস্তবায়ন করবে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী থাকায় স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, শ্রমিক ও ব্যবসায়ীদের দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা এবং শুষ্ক মৌসুমে ধুলাবালির কারণে যাতায়াত ছিল অত্যন্ত কষ্টকর।

উদ্বোধন শেষে বিল্লাল হোসেন বেপারী বলেন, “এ সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। এলাকাবাসীর দাবি ও ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে নির্মাণকাজ শুরু হয়েছে। কাজটি সম্পন্ন হলে মানুষের যাতায়াত সহজ হবে, দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।”

স্থানীয় বাসিন্দারা নির্মাণকাজ শুরুকে স্বাগত জানিয়ে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার দাবি জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. নইমুদ্দিন ফকির, এস এম জসিম, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা