• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
Headline
লোকসংগীতে বিটিভির ‘ক’ শ্রেণির শিল্পী হলেন রোজিনা আক্তার বাল্যবিবাহ প্রতিরোধের নামে অর্থ আদায়ের অভিযোগ,শ্রীপুরে আশিকের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন, তদন্তে প্রশাসন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপাসিয়ায় বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে  দুটি বসতবাড়ি পুড়ে ছাই  পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন শ্রীপুরে রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ, বৃদ্ধকে হুমকি রেজিস্টারে কম, গুদামে বেশি সার: কালীগঞ্জে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে  ঝটিকা  মিছিল  শ্রীপুরে বনভূমি রেজিস্ট্রির অভিযোগ অস্বীকার, তথ্য-রেকর্ড যাচাই করেই দলিল সম্পাদন করা হয়েছে মাছের উৎপাদন বাড়লেই শক্ত হবে অর্থনীতি, জলাশয় রক্ষার আহ্বান

শ্রীপুরে জামিনে মুক্ত আসামিদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের হুমকির অভিযোগ

Reporter Name / ৪১ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে জমি-সংক্রান্ত বিরোধের মামলায় জামিনে মুক্ত তিন আসামির বিরুদ্ধে বাদীপক্ষকে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাদী আমির হোসেনের মেয়ে সালমা শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার এ অভিযোগ তুলে ধরে।

লিখিত বক্তব্যে আহত খাইরুনাজাত বলেন, গত ২৫ জুন বিকেলে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাকে কোদাল, লোহার রড ও লাঠি দিয়ে মারধর করে গুরুতর আহত করে। এ ঘটনায় তার স্বামী আমির হোসেন শ্রীপুর থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ প্রধান আসামি কাজল মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। আদালত প্রধান আসামির জামিন নামঞ্জুর করলেও অপর তিন আসামি জামিন পান।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জামিনে মুক্ত হয়ে রিয়াজ উদ্দিন, মোরশিদা ও আয়না বিবি মামলা প্রত্যাহার না করলে পরিবারের সদস্যদের হত্যা করে লাশ গুম করার হুমকি দিচ্ছেন। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন এবং প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, জমি-সংক্রান্ত মারধরের ঘটনায় মামলা হয়েছে। প্রধান আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। পরবর্তীতে হুমকির অভিযোগে একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা