• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
Headline
নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত একটি পুকুর থেকে কৃষকের লাশ উদ্ধার লোকসংগীতে বিটিভির ‘ক’ শ্রেণির শিল্পী হলেন রোজিনা আক্তার বাল্যবিবাহ প্রতিরোধের নামে অর্থ আদায়ের অভিযোগ,শ্রীপুরে আশিকের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন, তদন্তে প্রশাসন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপাসিয়ায় বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে  দুটি বসতবাড়ি পুড়ে ছাই  পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ, অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন শ্রীপুরে রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ, বৃদ্ধকে হুমকি রেজিস্টারে কম, গুদামে বেশি সার: কালীগঞ্জে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে  ঝটিকা  মিছিল  শ্রীপুরে বনভূমি রেজিস্ট্রির অভিযোগ অস্বীকার, তথ্য-রেকর্ড যাচাই করেই দলিল সম্পাদন করা হয়েছে

আমরাই ভবিষ্যৎ যোদ্ধা: লায়ন মোঃ গনি মিয়া বাবুল

Reporter Name / ৫৪ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

আমরাই ভবিষ্যৎ যোদ্ধা: লায়ন মোঃ গনি মিয়া বাবুল

আমরা শিশু আমরা কিশোর স্কুলেতে যাব

লেখাপড়া শিখে মোরা অনেক বড় হব।

সত্য পথে চলব মোরা রাখব সবার মান

ভালোবাসায় গড়ব মোরা সুখেরই সোপান।

ফুলের মতো ফুটব মোরা ছড়াব মিষ্টি হাসি

জ্ঞান-আলোর প্রদীপ জ্বেলে কাটাব আঁধার রাশি।

গাছ লাগিয়ে সবুজ করব মাঠ জমি আর বন

দেশপ্রেমে ভরবে মোদের ছোট্ট কোমল মন।

শ্রমকে মোরা ভালোবাসি করি না কোন ভয়

মিলেমিশে চলাই মোদের আনন্দময় পরিচয়।

আমরা শিশু আগামীরই উজ্জ্বল সম্ভাবনা

সততা মানবতাই মোদের আসল ঠিকানা।

শিক্ষকদের আদেশ নিষেধ চলব সদা মেনে

মানুষ গড়ার কারিগরদের রাখব আপন জেনে।

মানবতার কল্যাণে থাকব অটল সদা সর্বদা

গর্বিত বাংলাদেশ গড়ার আমরাই ভবিষ্যৎ যোদ্ধা।

লেখক পরিচিতি: লায়ন মোঃ গনি মিয়া বাবুল

(শিক্ষক, কবি, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক)

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা