• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
Headline
শ্রীপুরে দুই সন্তানের সামনে নারীকে ধর্ষণের অভিযোগ, বিচার না পেয়ে আত্মহত্যার চেষ্টা কালিয়াকৈরে আওয়ামীলীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ সভা ভালুকায় জমি দখলের অভিযোগ, বাধা দেওয়ায় মা-মেয়েকে মারধর ও শ্লীলতাহানি খাদ্যের অপচয়রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ : লায়ন মোঃ গনি মিয়া বাবুল কাপাসিয়ায় জ্বরের প্রকোপ, ৭ দিনে ডেঙ্গু শনাক্ত ৭৪ ভালুকায় নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার কালিয়াকৈরে অপকর্ম  বন্ধের দাবিতে মানববন্ধন  ও প্রতিবাদ সভা  ডিগ্রি ১ম বর্ষের ২৩ সেপ্টেম্বরের পরীক্ষার তারিখ পরিবর্তন শ্রীপুরে ৮৮ কেজি গাঁজাসহ তাহমিনা নামে এক নারী গ্রেপ্তার গফরগাঁওয়ে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে লুটপাট, গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

কালীগঞ্জে ৩ এলাকায় অভিযান, ৩ মাদক মামলায় ৩ জনের কারাদণ্ড

Reporter Name / ৪৯ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানের একদিনে তিনটি মামলা, আর তিন মামলার রায়েই এসেছে কারাদণ্ড। উপজেলার তিন ভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে আটক তিনজনকে পৃথক মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানাও করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার হরিদেবপুর, পুন্নারটেক ও টেক মানিকপুর এলাকায় অভিযানগুলো পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় পৃথক তিনটি মামলা করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মামলাগুলোর নিষ্পত্তি করা হয়।
রায়ে তুমলিয়া ইউনিয়নের পুন্নারটেক গ্রামের মৃত এস এম ফিরোজ মিয়ার ছেলে নজরুল ইসলামকে (৪৭) ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
একই ইউনিয়নের টেক মানিকপুর গ্রামের সুলতান মোল্লার ছেলে মোক্তার মোল্লা (৩৫) পেয়েছেন তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড। তার ক্ষেত্রেও জরিমানার পরিমাণ ১০০ টাকা।
অন্যদিকে মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুর গ্রামের মৃত আব্দুল গনির ছেলে মো. কাসেমকে (২৯) দেওয়া হয়েছে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা।
ফলে এক অভিযানে মোট তিনটি মামলা নিষ্পত্তির পাশাপাশি তিনজনের কারাদণ্ড এবং ৩০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান। বেঞ্চ সহকারী ছিলেন মাহবুবুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক আল-আমিন হালদার বলেন, স্থানীয় পর্যায়ে মাদকের বিস্তার রোধে অভিযান জোরদার করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা