• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
Headline
ফরহাদ হত্যার বিচার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ নিজের ফেসবুকের সমস্যা থেকে সাইবার উদ্যোক্তা হওয়ার গল্প মোজাম্মেলের এতিমখানায় বৃক্ষরোপণ করলেন মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০১-এর বন্ধুরা শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে নিজ হাতে ময়লা পরিষ্কার করলেন এমপি বাচ্চু শ্রীপুরে ৮০ কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা শ্রীপুরে চুরি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত একটি পুকুর থেকে কৃষকের লাশ উদ্ধার লোকসংগীতে বিটিভির ‘ক’ শ্রেণির শিল্পী হলেন রোজিনা আক্তার বাল্যবিবাহ প্রতিরোধের নামে অর্থ আদায়ের অভিযোগ,শ্রীপুরে আশিকের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন, তদন্তে প্রশাসন

নিজের ফেসবুকের সমস্যা থেকে সাইবার উদ্যোক্তা হওয়ার গল্প মোজাম্মেলের

Reporter Name / ৪৬ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মো.আলমগীর ইসলাম স্টাফ রিপোর্টার: মাত্র ২৩ বছর বয়সেই সাইবার ও ডিজিটাল সেবা খাতে উদ্যোক্তা হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার দক্ষিণ মনিকুড়া গ্রামের মোজাম্মেল হোসেন। তিনি ওই গ্রামের মো. মজিবর রহমান মিন্টুর সন্তান।

একসময় চাচার সঙ্গে ফার্মেসি ব্যবসা দেখাশোনা করতেন মোজাম্মেল। তবে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সমস্যা দেখা দেওয়ার পর তার জীবনের গতিপথ বদলে যায়। সমস্যার সমাধানে বিভিন্ন জায়গায় চেষ্টা করেও কাঙ্ক্ষিত সহযোগিতা না পেয়ে তিনি বিদেশি একটি সাইবার টিমের সঙ্গে যুক্ত হয়ে প্রশিক্ষণ নেন। এরপর ধীরে ধীরে সাইবার ও ডিজিটাল সেবা নিয়ে কাজ শুরু করেন।

বর্তমানে মোজাম্মেল হোসেনের পরিচালিত এজেন্সির মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মের বিভিন্ন প্রযুক্তিগত সমস্যার সমাধান দেওয়ার দাবি করা হচ্ছে। তার সেবার মধ্যে হ্যাকড অ্যাকাউন্ট পুনরুদ্ধার, অ্যাকাউন্টের নিরাপত্তা জোরদার, ভুয়া রিপোর্টসংক্রান্ত সমস্যায় সহায়তা এবং বিজনেস অ্যাকাউন্ট সেটআপসহ বিভিন্ন ডিজিটাল সেবা রয়েছে।

মোজাম্মেল একা নয়, তার সঙ্গে কাজ করছেন একটি দক্ষ টিমের সদস্যরা। তার দাবি, দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য ক্লায়েন্ট সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মের বিভিন্ন সমস্যা নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করেন।

পাশাপাশি অনলাইন ক্লাসের মাধ্যমে আগ্রহীদের সাইবার ও ডিজিটাল বিষয়ে প্রশিক্ষণও দিচ্ছেন তিনি। এ কাজের মাধ্যমে মাসে লাখ টাকার বেশি আয় করছেন বলেও জানান মোজাম্মেল।

তার কয়েকজন ক্লায়েন্টের ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় পড়লে মোজাম্মেল দ্রুত সমাধানের চেষ্টা করেন। তার সহযোগিতায় অনেকেই নিজেদের ডিজিটাল অ্যাকাউন্টসংক্রান্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পেরেছেন বলে তারা জানান।

গ্রামের সাধারণ পরিবেশ থেকে উঠে এসে মাত্র ২৩ বছর বয়সে ডিজিটাল উদ্যোক্তা হিসেবে নিজের পরিচিতি তৈরি করার গল্পটি তরুণদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে মোজাম্মেলের এই পথচলা অনেক তরুণের জন্য অনুপ্রেরণার হতে পারে।

মোজাম্মেল হোসেন বলেন, তরুণদের উচিত প্রযুক্তিকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে না দেখে দক্ষতা অর্জন ও কর্মসংস্থানের সুযোগ হিসেবে কাজে লাগানো। নিয়মিত শেখা ও পরিশ্রমের মাধ্যমে সফল হওয়া সম্ভব।

যোগাযোগ: WhatsApp — ০১৯০২৬৬৯২২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা