• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
Headline
ছিনতাইয়ের প্রতিবাদ করায় শ্রীপুরে ছয় বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে শ্রীপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে খুঁটিতে আটকে যুবক, জীবিত উদ্ধার করল ফায়ার সার্ভিস কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বেষ্টনী তৈরিতে গজের ব্যবহার, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের শুধু দিবস পালন নয়, সমবায়কে গ্রামপর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান রিজভীর কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত শ্রীপুরে শিক্ষকের স্কেলের আঘাতে শিক্ষার্থীর হাতের রক্তনালি ক্ষতিগ্রস্তের অভিযোগ, বন্ধ পড়াশোনা কালিয়াকৈরে আনসার-ভিডিপিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কালীগঞ্জে দোকান থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা চুরি কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ, তদন্তে পুলিশ গাজীপুর জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন

ছিনতাইয়ের প্রতিবাদ করায় শ্রীপুরে ছয় বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে

Reporter Name / ৩৮ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ছিনতাইয়ের প্রতিবাদ করায় ছয়টি বসতবাড়িতে হামলা, ভাঙচুর করার অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে।
এ সময় এক কৃষকের দুই ছেলেকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক ছফির উদ্দিন ফকিরের ছেলে সজীব ফকির বাদী হয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকার আতাউল্লাহর ছেলে মারুফ ও সাকিবের নেতৃত্বে একটি কিশোর গ্যাং দীর্ঘদিন ধরে তাদের বাড়ির পাশের খোলা মাঠে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। গত শনিবার দিনের বেলায় ওই মাঠে গার্মেন্টস কারখানার শ্রমিকদের মুঠোফোন ছিনতাইয়ের ঘটনাও ঘটে।
এসব ঘটনার প্রতিবাদ করাকে কেন্দ্র করে  শনিবার (১৪ নভেম্বর)  রাতে কৃষক ছফির উদ্দিনের সঙ্গে মারুফ ও সাকিবের কথা-কাটাকাটি হয়। এর জেরে কিশোর গ্যাংয়ের সদস্যরা ছফির উদ্দিনের দুই ছেলেকে মারধর করে। পরে তারা হামলা চালিয়ে পরিবারের ছয়টি বসতবাড়িতে ভাঙচুর করে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা