• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
Headline
সারের দাবিতে আন্দোলনরত কৃষকদের মামলা-গ্রেফতার বন্ধের দাবিতে প্রেস ক্লাবে মানববন্ধন কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের  ৫ সদস্য গ্রেফতার  প্রেমের সম্পর্ক থেকে ধর্ষণের অভিযোগ, ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি-এনসিপি নেতাকে অব্যাহতি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, আতঙ্কে রোগী-স্বজন ফরহাদ হত্যার বিচার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ নিজের ফেসবুকের সমস্যা থেকে সাইবার উদ্যোক্তা হওয়ার গল্প মোজাম্মেলের এতিমখানায় বৃক্ষরোপণ করলেন মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০১-এর বন্ধুরা শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে নিজ হাতে ময়লা পরিষ্কার করলেন এমপি বাচ্চু শ্রীপুরে ৮০ কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

সারের দাবিতে আন্দোলনরত কৃষকদের মামলা-গ্রেফতার বন্ধের দাবিতে প্রেস ক্লাবে মানববন্ধন

Reporter Name / ৪ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক:সারের দাবিতে আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে দায়ের করা মামলা, গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবিতে রাজধানীতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ ভূমিহীন আন্দোলন, কৃষক সমিতি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের যৌথ উদ্যোগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন।

মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

আয়োজকরা বলেন, সারের দাবিতে আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেফতার ও হয়রানি বন্ধ এবং কৃষকদের ন্যায্য দাবি নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচিটি গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারের জন্য বিভিন্ন টেলিভিশন চ্যানেল, জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল ও সংবাদ সংস্থার প্রতিনিধিদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা