শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম (আজিজী)-এর শ্রীপুর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে আগামী ১৯ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন আজিজীর গাজীপুরে আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শ্রীপুর চৌরাস্তা এলাকার শেরেবাংলা কলেজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম (আজিজী)-এর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অধ্যক্ষ মাওলানা মো. মোবারক হোসাইন ও যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মাওলানা মো. মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
সভায় শ্রীপুর উপজেলার বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও সিনিয়র শিক্ষকরা অংশ নেন। মতবিনিময় শেষে সর্বসম্মতিক্রমে গোসিংগা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আতাউল হককে আহ্বায়ক এবং বরামা বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. নূরুল ইসলামকে সদস্যসচিব করে ১৮ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন দাবি ও অধিকার নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়।