• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
Headline
গফরগাঁওয়ে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে লুটপাট, গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর  হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার কাপাসিয়ায় ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত এক, আহত ৫ কালিয়াকৈরে  সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত  গাজীপুরে গ্যাস-বিদ্যুতের সরবরাহ বাড়ায় শিল্পে ফিরছে স্বস্তি নবগঠিত দক্ষিণ গফরগাঁওয়ে প্রশাসনিক যাত্রা শুরু প্রথম ইউএনও হিসেবে যোগ দিলেন জান্নাতুল নাইম আর্থিক অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত, ফের দায়িত্বের উদ্যোগে প্রতিবাদ চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ নেই, কালীগঞ্জে মানুষের কাছে গেল চিকিৎসাসেবা মমেক হাসপাতালে আগুন, ছয়জনের মৃত্যুর তথ্য মেলেনি, নিহতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস

গফরগাঁওয়ে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে লুটপাট, গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

Reporter Name / ৬ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে এক প্রবাসীর বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে লুটপাট ও গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে। এ সময় দুর্বৃত্তরা ঘটনাটির ভিডিও ধারণ করে এবং বিষয়টি প্রকাশ করলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় রাজিব (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের চর কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে স্থানীয় শরীফ (২৩), আরিফ (২১), ফাহিম (২২), রাজিব (২৩) ও এনামুল (২২) দেশীয় অস্ত্র নিয়ে ওই প্রবাসীর বাড়িতে প্রবেশ করে। বাড়িতে ঢুকেই তারা পানি চায়। পরে প্রবাসীর ছেলে পানি নিয়ে দরজার কাছে গেলে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।
অভিযোগে বলা হয়, এরপর দুর্বৃত্তরা ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে আলমারি ভেঙে নগদ পাঁচ লাখ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নেয়। পরে প্রবাসীর ছেলের গলায় চাপাতি ধরে পাশের ঘরে তার মাকে দলবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, ধর্ষণের সময় দুর্বৃত্তরা মুঠোফোনে ভিডিও ধারণ করে। পরে ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তিন দিনের মধ্যে আরও দুই লাখ টাকা দেওয়ার জন্য হুমকি দেওয়া হয়। বিষয়টি কাউকে জানালে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
পরে ভুক্তভোগীদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে এবং ঘটনার বিষয়ে তদন্ত শুরু করে।
পুলিশ সূত্রে জানা যায়, ও-ই দিন রাতেই অভিযান চালিয়ে রাজিব নামে এক যুবককে আটক করা হয়। আটকের সময় ধর্ষণের ভিডিও ধারণে ব্যবহৃত মুঠোফোনটি পানিতে ফেলে দেন বলে পুলিশ জানিয়েছে। পরে পুলিশ সেটি উদ্ধার করে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সেখ বলেন, এ ঘটনায় রাজিব নামে একজনকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ভুক্তভোগী মামলা করেছেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা