• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
Headline
শ্রীপুরে ৮৮ কেজি গাঁজাসহ তাহমিনা নামে এক নারী গ্রেপ্তার গফরগাঁওয়ে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে লুটপাট, গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর  হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার কাপাসিয়ায় ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত এক, আহত ৫ কালিয়াকৈরে  সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত  গাজীপুরে গ্যাস-বিদ্যুতের সরবরাহ বাড়ায় শিল্পে ফিরছে স্বস্তি নবগঠিত দক্ষিণ গফরগাঁওয়ে প্রশাসনিক যাত্রা শুরু প্রথম ইউএনও হিসেবে যোগ দিলেন জান্নাতুল নাইম আর্থিক অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত, ফের দায়িত্বের উদ্যোগে প্রতিবাদ চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ নেই, কালীগঞ্জে মানুষের কাছে গেল চিকিৎসাসেবা মমেক হাসপাতালে আগুন, ছয়জনের মৃত্যুর তথ্য মেলেনি, নিহতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

শ্রীপুরে ৮৮ কেজি গাঁজাসহ তাহমিনা নামে এক নারী গ্রেপ্তার

Reporter Name / ২৩ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে পুলিশের বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ তাহমিনা (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর স্বামী মো. কবির হোসেন (৪৫) পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার বরমী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে গাঁজাগুলো উদ্ধার করে।
পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির হোসেন ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যান। প্রাথমিকভাবে পুলিশ দাবি করছে, তাহমিনা ও তাঁর স্বামী দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত।
পুলিশের হিসাবে, উদ্ধার করা ৮৮ কেজি গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৪০ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেপ্তার তাহমিনার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতক কবির হোসেনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে শ্রীপুর থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা